সব বয়সের মানুষের বিষণ্নতা দেখা দিতে পারে। ব্যায়াম বিষণ্নতা কমাতে সহায়তা করে। আপনার কিশোরী কন্যাটিকে নিয়মিত ব্যায়াম করতে উদ্বুদ্ধ করুন। এতে সে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবে।
• যারা আগে ব্যায়াম করেনি বা গত ছয় মাসের মধ্যে ব্যায়াম করেনি, তাদের ক্ষেত্রে যে কোনো ব্যায়াম শুরুর আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।
• শরীরে প্রয়োজনীয় মাত্রার চেয়ে কর্টিসল বা এড্রেনালিনের মতো স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে গেলে শরীরের অন্যান্য অংশে নেতিবাচক প্রভাব পড়ে। বিষণ্নতা বেড়ে যাওয়া তার মধ্যে অন্যতম। নিয়মিত ব্যায়ামে কর্টিসল হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। ব্যায়াম মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়িয়ে দেয় বলে শরীরের ওপর একটি ইতিবাচক প্রভাব পড়ে।
• ব্যায়ামের কারনে মস্তিষ্কে রক্ত চলাচল বেড়ে যায় বলে তার কার্যক্ষমতা বেড়ে যায়। স্ট্রেস থেকে মুক্তি এবং মুড বদলানোর জন্য ব্যায়ামের বিকল্প নেই।
• জগিং, দৌড়ানো, সাঁতার, হাইকিং, সাইক্লিং ধরনের কার্ডিয়াক বা হৃদ্পেশির শক্তিবর্ধক অ্যারোবিকস ব্যায়াম বিষণ্নতা কমায়। নিয়মিত সপ্তাহে পাঁচ দিন ৩০ মিনিট করে সাইক্লিং, সাঁতার বা জগিংয়ের মতো ব্যায়ামের ফলে সহজেই কার্যক্ষম এবং চনমনে থাকা সম্ভব।
• প্রাণবন্ত থাকার জন্য আপনার কিশোরী কন্যার নিয়মিত হাঁটাহাঁটির অভ্যাস গড়ে তুলুন, পাশাপাশি সামাজিক
কার্যক্রমে তার অংশগ্রহণ বাড়ানোর ব্যবস্থা করুন।
• হাঁটা বা সাঁতার কাটার পর্যাপ্ত সুযোগ না থাকলে বাড়িতে একই জায়গায় দাঁড়িয়ে জগিং বা পা বাম-ডান করতে পারেন। মনে রাখতে হবে, যেকোনো ব্যায়াম করার আগে উষ্ণ বা ওয়ার্মআপ এবং শেষে কুলডাউন বা শীতলীকরণ করতে হবে।
বিষণ্নতার লক্ষণ
নেগেটিভ মুড বা মুড সুইং, কাজে আগ্রহ হারানো, শারীরিক অস্থিরতা, যেমন: হাত নাড়ানো বেড়ে যাওয়া বা নড়াচড়া কমে যাওয়া, কথা কম বলা, হঠাৎ ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া, অতিরিক্ত ঘুমানো বা ঘুম কমে যাওয়া, ক্লান্তিবোধ, তীব্র অপরাধবোধ কাজ করা, সিদ্ধান্তহীনতায় ভোগা, সবকিছুতেই অনাগ্রহ প্রকাশ, আত্মহত্যার প্রচেষ্টা।
লেখক: ফিজিওথেরাপি পরামর্শক, ফিজিক্যাল থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার (পিটিআরসি)
আরও পড়ুন:

দৈনন্দিন জীবনে কেনাকাটা করতে গিয়ে কিংবা রেস্তোরাঁয় খেতে বসে আমরা কত খাবারই না অপচয় করি। কিন্তু আপনি কি জানেন, এই খাদ্য অপচয় রোধে আইন করে পৃথিবীতে এক অবিশ্বাস্য বিপ্লব ঘটিয়েছে ফ্রান্স? বিশ্বের প্রথম দেশ হিসেবে তারা সুপারমার্কেটগুলোর ভালো খাবার ফেলে দেওয়া বা নষ্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।
৮ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ান রোমেরো বললে অনেকে না-ও চিনতে পারেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ডিফেন্ডারকে। কিন্তু যদি বলা হয় ‘কুটি রোমেরো’ তাহলে বেশির ভাগ ফুটবলপ্রেমী চিনবেন তাঁকে। হ্যাঁ, আপনাদের প্রিয় কুটি রোমেরোর পুরো নাম ক্রিস্টিয়ান রোমেরো। তবে আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সার্জিও রোমেরোর সঙ্গে তাঁকে গুলিয়ে ফেলবেন না
১০ ঘণ্টা আগে
২০৪০ সালের মধ্যে ১৮টি ভিন্ন খাতে ১ কোটি এআই-চালিত রোবট মোতায়েনের ঘোষণা দিয়েছে জাপান। এই ঐতিহাসিক রোবোটিকস অভিযানের জন্য দেশটির সরকার আগামী পাঁচ বছরে ১ ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ৬ দশমিক ১ বিলিয়ন ডলার তহবিল বরাদ্দ করেছে।
১২ ঘণ্টা আগে
লিওনেল মেসির স্ত্রী! আন্তোনেলা রোকুজ্জো এই পরিচয়ে পরিচিত হলেও তিনি নিজেই আসলে মডেল হিসেবে বিখ্যাত ও সফল। রোকুজ্জো টিফানি অ্যান্ড কোং ও অ্যাডিডাসের মতো ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন এবং পল ম্যাককার্টনির ফ্যাশন ডিজাইনার কন্যা স্টেলা ম্যাককার্টনির সঙ্গেও জুটি বেঁধে কাজ করেছেন।
১৪ ঘণ্টা আগে