আমার বয়স ২২ বছর। চোখে পাওয়ার অনবরত বেড়ে যাচ্ছে। চোখে অনেক ব্যথাও হয়। চেকআপ করানোর পর কোনো সমস্যা ধরা পড়েনি। মাঝে মাঝে ব্যথা বেশি হয়। পাওয়ার ঠিক পর্যায়ে রাখার উপায় কী?
শান্তা সরকার, চট্টগ্রাম
আপনার যে রোগটি হয়েছে, সেটিকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় প্রগ্রেসিভ মায়োপিয়া বলে। বিভিন্ন ধরনের মায়োপিয়ার মধ্যে এটি একটি। এ ধরনের মায়োপিয়ায় চোখের বলের আকার দীর্ঘ হয় এবং চোখের পাওয়ার প্রতিবছর মাইনাস ১ দশমিক শূন্য ডায়াপ্টর করে বাড়তে থাকে। বংশ ও পরিবেশগত কারণ, কম্পিউটারের সামনে দীর্ঘক্ষণ কাজ করা, ডায়াবেটিস, অন্ধকার বা কম আলোয় কাজ করা ইত্যাদি কারণে এই রোগ হয়ে থাকে।
মায়োপিয়া থেকে স্থায়ীভাবে মুক্তি লাভ করার কোনো উপায় নেই। এর প্রতিকারের জন্য চশমা, কন্টাক্ট লেন্স ও অপারেশনের মাধ্যমে স্থায়ী লেন্স ব্যবহার করা যেতে পারে। মায়োপিয়ার সঠিক অবস্থা জানার জন্য প্রতি ছয় মাস পর চোখ পরীক্ষা করা প্রয়োজন।
কিছু কাজ করবেন না
পরামর্শ দিয়েছেন, ডা. মো. আরমান হোসেন রনি, কনসালট্যান্ট (চক্ষু) দীন মো. আই হাসপাতাল, ঢাকা

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৬ জনে। এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৪২৪।
৪ ঘণ্টা আগে
ইউনিসেফের মাধ্যমে ১০টি ভিন্ন ধরনের প্রায় ৯ কোটি ৫০ লাখ (৯৫ মিলিয়ন) ডোজ ভ্যাকসিন সংগ্রহের পরিকল্পনা করেছে সরকার। দেশে টিকাদান কার্যক্রম আরও জোরদার করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৫ ঘণ্টা আগে
রাজধানীসহ সারা দেশে টানা কয়েক দিন বৃষ্টিপাতের পর আবারও বেড়েছে মশার প্রকোপ। তবে এবার আর কিউলেক্স মশা না, বাড়ছে ডেঙ্গুর জন্য দায়ী এডিসের বিস্তার। গত পাঁচ বছরের হিসাব অনুযায়ী, ডেঙ্গুতে সারা দেশে মোট মৃত্যুর অর্ধেকই রাজধানীর দুই সিটি করপোরেশনের বাসিন্দা।
১৮ ঘণ্টা আগে
বিড়ালে আঁচড় কাটার পর গাজীপুরের একটি হাসপাতালে টিকা নিতে গিয়েছিলেন মিনার আক্তার (৩২)। সেখানে জলাতঙ্কের টিকা না পেয়ে ঢাকা পর্যন্ত এসে মহানগরের সংক্রামক ব্যাধি হাসপাতালে গতকাল সোমবার টিকা নেন তিনি। দেশের বিভিন্ন স্থানে জলাতঙ্কের টিকা না পেয়ে মিনার আক্তারের মতো অনেকে ঢাকায় আসছেন এই টিকা নিতে।
১৯ ঘণ্টা আগে