প্রশ্ন: আমার মেনোপজ হয়েছে তিন মাস আগে। তবে সম্প্রতি আমি লক্ষ করছি, আমার তলপেটে প্রচণ্ড ব্যথা হয়, যা মেনোপজের আগে হতো। এটা হওয়া স্বাভাবিক কি না, তা জানতে চাইছি। আর ব্যথার কারণে কয়েকবার আমি নাপাও খেয়েছি। তবে তা খুব বেশি উপকার করে না।
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
প্রথমত, ১২ মাস মাসিক বন্ধ থাকলে তাকে মেনোপজ বলে। আপনার তিন মাস মাসিক বন্ধ রয়েছে, তার মানে মেনোপজ হওয়ার আগের সময় চলছে। এ রকম প্রিমেনোপজাল পিরিয়ডে অনেক সময় অনিয়মিত মাসিক এবং পেটব্যথা হতে পারে। পুরো পেটের একটি আলট্রাসনোগ্রাফি করে কোনো ধরনের সমস্যা নেই নিশ্চিত হয়ে চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক ওষুধ খাওয়া যেতে পারে।
প্রশ্ন: আমার মেয়ের বয়স ১১ বছর। ওর এখন থেকেই মাসিক শুরু হয়ে গেছে। ও খুব বেশি স্বাস্থ্যবান নয় আবার পাতলাও নয়। মাসিক নিয়মিতও নয়। কিন্তু যখন শুরু হয়, তার দুই দিন আগে থেকে প্রচণ্ড পেটব্যথায় কাতরায় সে। শুরু হওয়ার এক দিন পরে আর কোনো ব্যথা থাকে না। তাড়াতাড়ি শুরু হওয়া কিংবা এই ব্যথা হওয়া কি স্বাভাবিক?
নীলা হায়দার, বগুড়া
সাধারণত ১০ থেকে ১৬ বছর বয়সে প্রথম মাসিক শুরু হয়ে থাকে। বর্তমানে বলা হচ্ছে, ৯ থেকে ১৩ বছরে মাসিক শুরু হয়। শারীরিক গঠনভেদে বয়সের তারতম্য হতে পারে। কাজেই আপনার মেয়ের সঠিক সময়েই মাসিক শুরু হয়েছে। আর মাসিকের সময় পেটব্যথাও খুব স্বাভাবিক একটি বিষয়। ব্যথার জন্য প্যারাসিটামল বা মেফেনামিক অ্যাসিড-জাতীয় ওষুধ সেবন করলে উপকার পাওয়া যায়।
পরামর্শ দিয়েছেন, ডা. ফরিদা ইয়াসমিন সুমি, সহকারী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ

দেশে প্রথমবারের মতো গর্ভের শিশুর শরীরে সফলভাবে রক্ত সঞ্চালন (ইন্ট্রা-ইউটেরিন ফিটাল ব্লাড ট্রান্সফিউশন) করা হয়েছে। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফিটো-ম্যাটার্নাল মেডিসিন ইউনিটে গত ২৯ জুন জটিল এই চিকিৎসাপদ্ধতি সফলভাবে সম্পন্ন হয়।
৫ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৬১ জন রোগী। চলতি বছরে এ পর্যন্ত ৫ হাজার ৭৯৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ১৯ জন, যাদের মধ্যে ১০ জন পুরুষ ও নয়জন নারী।
১ দিন আগে
এক মাসের বেশি সময় ধরে দেশে অনিয়মিত বৃষ্টিপাত হচ্ছে। এই অবস্থায় জোরেশোরে বাড়ছে এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসের সংক্রমণ। বছরের প্রথম ছয় মাসে হাসপাতালে যাওয়া ডেঙ্গু রোগীর ৪৮ শতাংশই ভর্তি হয়েছে জুন মাসে। অর্থাৎ বর্ষা মৌসুমের শুরু থেকে ডেঙ্গু ঊর্ধ্বমুখী।
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে হাম শনাক্ত হয়েছে আরও ১১৪ জনের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬২৫ ও নিশ্চিত হামে ৯৩ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৭১৮।
২ দিন আগে