
দুই বছর বয়স পর্যন্ত কোনো শিশু খুব কম চিনি খেলে তা পরবর্তী কয়েক দশক তাদের মস্তিষ্ক সুরক্ষিত থাকে। এতে করে ২৩ শতাংশ ডিমেনশিয়ার ঝুঁকি কমে। নতুন এক গবেষণায় এই চিত্র উঠে এসেছে।
এই গবেষণা করা হয়েছে যুক্তরাজ্যের বায়োব্যাঙ্ক প্রকল্পের অধীনে। ৬৫ হাজার মানুষের ওপর এই গবেষণা চালিয়ে এমন কথা বলেছেন বিজ্ঞানীরা। তাঁরা এ-ও বলেছেন, চিনি খাওয়া নিয়ে এই সিদ্ধান্ত একেবারে চূড়ান্ত কিছু নয়। তবে স্বাস্থ্যকর খ্যাদ্যাভাসের ক্ষেত্রে চিনি কম খাওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন তাঁরা।
হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি মূলত এই গবেষণা চালিয়েছে। গবেষক জিয়াজেন ঝেং বলেন, ‘আমাদের গবেষণার ফলাফল থেকে বোঝা যায়, জীবনের একেবারে প্রাথমিক পর্যায়ে চিনির পরিমাণ সীমিত রাখলে তা মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য দীর্ঘস্থায়ী সুফল বয়ে আনতে পারে।’ তবে চিনি এই প্রভাব ফেলছে কি না, তা বুঝতে আরও গবেষণা প্রয়োজন।’
যুক্তরাজ্যে চিনি নিয়ে এই গবেষণার অন্যতম কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খাদ্যসংকট মোকাবিলার বিষয়টি। তখন সবার কাছে চিনি পৌঁছে দিতে নির্ধারিত পরিমাণ চিনি বিক্রির ব্যবস্থা চালু ছিল। ১৯৪২ সালের জুলাই থেকে শুরু হওয়া এই রেশনিং ব্যবস্থা ১৯৫৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর ছিল। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন এই গবেষণায় উঠে এসেছে, ওই সময় চিনির রেশনিং ব্যবস্থা চালু থাকা অবস্থায় বা এর আগে যারা শিশু ছিল, তাদের ডিমেনশিয়ার ঝুঁকি ২৩ শতাংশ কম ছিল। ১৯৫৩ সালের সেপ্টেম্বরে চিনির রেশনিং (নিয়ন্ত্রণ) ব্যবস্থা শেষ হলে গড় চিনি গ্রহণের পরিমাণ দৈনিক প্রায় ৪১ গ্রাম থেকে বেড়ে প্রায় সঙ্গে সঙ্গেই ৮০ গ্রামে উঠে গিয়েছিল। এর আগের গবেষণায় দেখা গেছে, এর ফলে টাইপ ২ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্তের সংখ্যা বেড়েছিল।
হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির এই গবেষণায়, চিনির রেশনিং ব্যবস্থা চালুর আগে ও পরে বেড়ে ওঠা শিশুদের পর্যবেক্ষণ করা হয়। সেখানে দেখা যায়, দুই বছর বয়স পর্যন্ত চিনির পরিমাণ সীমিত রাখলে ডিমেনশিয়ার হার ২৩ শতাংশ কমে যায়। জিয়াজেন ঝেং বলেন, ‘আমাদের গবেষণার ফলাফল থেকে বোঝা যায়, জীবনের একেবারে প্রাথমিক পর্যায়ে চিনির পরিমাণ সীমিত রাখলে তা মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য দীর্ঘস্থায়ী সুফল বয়ে আনতে পারে।’
চিকিৎসা গবেষণাসংক্রান্ত সংস্থা কোচরানের গবেষক র্যাচেল রিচার্ডসন বলেন, এই গবেষণা সঠিক পথেই এগোচ্ছে। তিনি আরও বলেন, এই তথ্যপ্রমাণ ১৯৪০ ও ১৯৫০-এর দশকে যারা জন্ম নিয়েছিল, তাদের জন্য প্রযোজ্য। তাই আজকের ছোট শিশুদের ক্ষেত্রে এর উপযোগিতা সীমিত। উদাহরণস্বরূপ বলা যায়, সেই সময় শিশুদের আরও আগে বুকের দুধ খাওয়ানো বন্ধ করে দেওয়া হতো এবং বিষয়টি শিশুদের প্রাথমিক পুষ্টির ওপর ব্যাপক প্রভাব ফেলত।
অ্যাস্টন ইউনিভার্সিটির ক্লিনিক্যাল ফার্মেসির অধ্যাপক ইয়ান মেইডমেন্ট বলেছেন, ‘এটি নিয়ে বিতর্ক করা যেতে পারে, কিন্তু আমাদের আরও প্রমাণ প্রয়োজন।’ তিনি বলেন, ৮০ বছর আগের ঘটনাকে বর্তমানের সঙ্গে যুক্ত করার অর্থ, এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে এমন আরও অনেক বিষয় রয়েছে।

রেটিনাইটিস পিগমেন্টোসা বা আরপি হলো চোখের বংশগত ও ধীরে ধীরে অগ্রসরমাণ একটি রোগ। এতে চোখের পেছনে থাকা আলোক সংবেদনশীল পর্দা বা রেটিনা ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। রেটিনা আলো গ্রহণ করে এবং তা স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পাঠায়। এর ফলে আমরা দেখতে পাই। এই রোগে রেটিনার আলো গ্রহণকারী বিশেষ কোষ—
৯ মিনিট আগে
ওজন কমাতে কিংবা কম খেতে খাবারের আগে ও মাঝে একটু বেশি পানি পানের পরামর্শ বেশ পুরোনো। সাধারণত অনেকে মনে করেন, পানি পাকস্থলীকে প্রসারিত করে দ্রুত পেট ভরানোর অনুভূতি দেয়। কিন্তু পুষ্টিবিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘অ্যাপেটাইট’-এ প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণা এই ধারণা ভুল প্রমাণ করেছে।
৩৮ মিনিট আগে
দেশে থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের জন্য দেশব্যাপী ডেটাবেইস তৈরির আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, ‘দেশজুড়ে থ্যালাসেমিয়া ও অন্যান্য জন্মগত এবং বিরল রোগে আক্রান্ত মানুষদের একটি ডেটাবেইস প্রস্তুত করার পথে এগিয়ে যাওয়া....
১২ ঘণ্টা আগে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মক্ষেত্রের দ্বন্দ্বের ধরন, কারণ ও ব্যবস্থাপনা’ শীর্ষক গবেষণাটি গত বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত দেশের নির্বাচিত কয়েকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচালিত হয়। এতে ৪৫৬ জন চিকিৎসক, নার্সিং সুপারভাইজার, সিনিয়র স্টাফ নার্স, রেসিডেন্ট মেডিকেল অফিসার...
১ দিন আগে