
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গৃহ সহযোগী ফাতেমা বেগমের অসুস্থ ভাতিজি সীমাকে (৩২) দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিনি ঢামেকে গিয়ে সীমার শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় হাসপাতালের অন্য রোগীদের খোঁজখবর নেন মন্ত্রী।
হাসপাতাল থেকে বেরিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গতকাল খবর পেয়েছি, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগী (সীমা) বাচ্চা প্রসব করেছে। প্রসবের পর মায়ের অবস্থা ক্রিটিক্যাল হয়ে যায়। পরে আমাদের বিষয়টি জানালে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। বাচ্চাটিকে শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর মায়ের অবস্থা বেশি খারাপ হওয়ায় ঢাকা মেডিকেলের আইসিইউতে রাখা হয়েছে। মেডিকেল বোর্ড গঠন করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন হাসপাতালের পরিচালকদের আগেই নির্দেশ দেওয়া আছে—কোনো রোগীর অবস্থা সংকটাপন্ন হলে দ্রুত জানাতে, যাতে প্রয়োজন হলে ঢাকায় এনে উন্নত চিকিৎসা নিশ্চিত করা যায়।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, উপপরিচালক আশরাফুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৭৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৭৮০ জন মারা গেছে আর হামে মারা গেছে ৯৮ জন।
২০ ঘণ্টা আগে
যৌনবাহিত সংক্রমণ বা এসটিআই (সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন)-এর হার নির্ণয় করা সহজ নয়। এসব সংক্রমণের অনেক বাহকের মধ্যেই কোনো উপসর্গই দেখা যায় না। আবার দেখা গেলেও অনেকে লুকিয়ে রাখেন। পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও সর্বত্র সমান নয়। আর ঝুঁকিপূর্ণ যৌন আচরণ সহজেই নজর এড়িয়ে যায়। কারণ যৌন সম্পর্ক—সৌভাগ্যবশত
২১ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৩৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই রয়েছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১২২ জন। এ ছাড়া রাজশাহীতে ৯১, ময়মনসিংহে ৭২, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৬, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১৩ জন মারা গেছে।
২ দিন আগে
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৬১ জনে দাঁড়াল। এ ছাড়া গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৬৭২ জন।
২ দিন আগে