
দেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৩৯ জন ডেঙ্গু রোগী।
আজ বুধবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৫, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৫৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৪, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৯, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮২, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৬, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন রয়েছে।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ৭৭ হাজার ৯৮৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮১ হাজার ৭৭৩ জন। এর মধ্যে ৬২ দশমিক ৪ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৬ শতাংশ নারী।
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩২৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী।

দেশে হামের উদ্বেগজনক প্রাদুর্ভাবের মধ্যে বিশেষ টিকাদান কর্মসূচির পরিসর আগামীকাল রোববার থেকে বাড়ানো হয়েছে। এই পর্যায়ে ঢাকার দুই সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি এবং বরিশাল সিটি করপোরেশন এলাকায় হাম-রুবেলা (এমআর) টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ২০ এপ্রিল থেকে এই কার্যক্রম সারা দেশে শুরু হবে।
১৬ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় ৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে এই রোগের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে, আর হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও একজন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত তথ্য...
১৭ ঘণ্টা আগে
ঘাড়ে কিংবা গলায় কোনো ফোলা দেখা দিলে প্রাথমিকভাবে অনেকে বিষয়টি গুরুত্ব দেন না। কেউ এটিকে সাধারণ ঠান্ডা-সর্দির ফল মনে করেন, আবার কেউ স্বতঃস্ফূর্তভাবে সেরে যাওয়ার অপেক্ষায় থাকেন। অথচ বাস্তবতা হলো, ঘাড়ের ফোলা বিভিন্ন রোগের লক্ষণ হতে পারে। তাই সঠিক কারণ নির্ণয়ের জন্য সময়মতো উপযুক্ত পরীক্ষা করানো...
১ দিন আগে
বিগত কয়েক দশকে টিকা সম্প্রসারণ কর্মসূচির (ইপিআই) অভাবনীয় সাফল্যের পর আমরা যখন ভেবেছিলাম, হাম ইতিহাস হতে চলেছে, ঠিক তখনই এই ভাইরাস নতুন করে জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
১ দিন আগে