
জাপান শত বছর বা তার বেশি বয়সী নাগরিকের সংখ্যায় রেকর্ড গড়েছে। সম্প্রতি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেপ্টেম্বর পর্যন্ত দেশে শতবর্ষী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ৭৬৩ জনে। এর মধ্যে নারীদের সংখ্যা ৮৮ শতাংশ। এটি প্রমাণ করে, জাপানি নারীরা সাধারণত পুরুষদের তুলনায় বেশি দিন বাঁচেন। জাপানের মানুষ যে দীর্ঘ জীবন যাপন করেন, সে খবর প্রায় সবার জানা। বিশ্বে বেশি বয়সী মানুষদের অনেকে দেশটিতে থাকেন।
সর্বোচ্চ বয়সী নারী-পুরুষেরা
দেশটির সবচেয়ে বয়সী মানুষ একজন নারী। শিগেকো কাগাওয়া নামের এই নারীর বয়স ১১৪ বছর। তিনি নারা শহরের উপশহর ইয়ামাটোকরিয়ামায় থাকেন। অন্যদিকে সবচেয়ে বয়সী পুরুষ হলেন কিয়োতাকা মিজুনো। ১১১ বছর বয়সী এই ব্যক্তি বাস করেন উপকূলীয় শহর ইওয়াটায়। জাপানের স্বাস্থ্যমন্ত্রী তাকামারো ফুকোকা সব শতবর্ষী নাগরিককে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘তাঁদের দীর্ঘায়ু এবং সমাজের উন্নয়নে অসাধারণ অবদানের জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞ।’
ষাটের দশকে জি৭-ভুক্ত দেশগুলোর মধ্যে জাপানে ১০০ বছরের বেশি বয়সী মানুষের অনুপাত কম ছিল। কিন্তু কয়েক দশক ধরে এই চিত্র উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। ১৯৬৩ সালে যখন সরকার শতবর্ষী ব্যক্তিদের গণনা শুরু
করে, তখন দেশটিতে ১০০ বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ছিল ১৫৩ জন। এই সংখ্যা ১৯৮১ সালে ১ হাজার এবং ১৯৯৮ সালের মধ্যে ১০ হাজারে পৌঁছায়।
এলডারলি ডে উদ্যাপন
জাপানে প্রতিবছরের ১৫ সেপ্টেম্বর পালিত হয় এলডারলি ডে হিসেবে; প্রধানত বয়সী নাগরিকদের সম্মান জানানোর জন্য। এদিন নতুন শতবর্ষী নাগরিকেরা প্রধানমন্ত্রীর কাছ থেকে অভিনন্দনপত্র ও রুপার কাপ পান। চলতি বছরে ৫২ হাজার ৩১০ জন নতুন শতবর্ষী এই অনুষ্ঠানে পুরস্কার পেয়েছেন।
কেন জাপানের মানুষ দীর্ঘ জীবন পান
জাপানের মানুষ সাধারণত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করেন। তাঁরা বেশি মাছ ও শাকসবজি খান এবং লাল মাংস ও চিনি কম খান। দেশটিতে বিশেষ করে নারীদের মধ্যে স্থূলতার হার খুব কম। এ ছাড়া হৃদ্রোগের সমস্যা ও সাধারণ ক্যানসারে মৃত্যুর হারও কম। শুধু খাদ্য নয়, জাপানিরা বার্ধক্যেও সক্রিয় থাকেন এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপের বয়স্কদের তুলনায় বেশি হাঁটেন
ও গণপরিবহন ব্যবহার করেন। এ ছাড়া তাঁরা সমাজের অন্যদের সঙ্গে নিয়মিত মেলামেশা করেন। এর অংশ হিসেবে ১৯২৮ সালে চালু হয়েছে দৈনিক তিন মিনিটের গ্রুপ ব্যায়াম ‘রেডিও তাইসো’। এটি টেলিভিশনে সম্প্রচারিত হয় এবং ছোট ছোট স্থানীয় কমিউনিটিতে সবাই একসঙ্গে এর অনুশীলন করেন।
জাপানের স্বাস্থ্যকর জীবনধারা, সক্রিয় জীবন, সুষম খাদ্যাভ্যাস এবং সমাজে প্রবীণদের প্রতি সম্মান ও যত্নের প্রতিফল তাদের আজকের এই অর্জন। খাদ্য, ব্যায়াম ও সামাজিক সম্পর্ক—এ তিনটি মূল উপাদানই জাপানের মানুষের দীর্ঘ জীবনের রহস্য বলে মনে করা হয়।
সূত্র: বিবিসি

হাম রোগ মহামারি আকার ধারণ করবে বলে আশঙ্কা প্রকাশ করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, টিকা সংগ্রহে জরুরি ভিত্তিতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং দ্রুত টিকা আনার প্রক্রিয়া চলছে। পাশাপাশি বিভাগীয় শহরগুলোতে আইসিইউ সুবিধা চালু ও সম্প্রসারণের উদ্যোগ...
৮ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, ‘১১ দিনে ৩৩ জন শিশু মারা গেছে, অথচ ভেন্টিলেটরের সংকটের বিষয়টি আগে জানানো হয়নি। আমি ফোন করার পরও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেছে। পরে প্রতিবেদনে...
৯ ঘণ্টা আগে
দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোর ফাইল পর্যালোচনা করে গুরুতর অনিয়মের চিত্র তুলে ধরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। আজ শনিবার ছুটির দিনেও দুপুরে সচিবালয়ে গিয়ে নিজ দপ্তরে বসে এক ভিডিও বার্তায় তিনি বলেন, “কিছু প্রতিষ্ঠান ‘শিক্ষাপ্রতিষ্ঠানের’ পরিবর্তে ‘ব্যবসায়িক প্রতিষ্ঠানের’...
৯ ঘণ্টা আগে
চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে অন্যতম বড় বিপ্লব ছিল অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের আবিষ্কার। একসময় যে সামান্য সংক্রমণে মানুষ মৃত্যুবরণ করত, এই ওষুধগুলো তা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিল। কিন্তু আজ সেই আশীর্বাদই অভিশাপে পরিণত হতে চলেছে। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কিংবা এএমআর বা ওষুধের....
১৭ ঘণ্টা আগে