পাবনার চাটমোহরের রফিকুল ইসলাম ও তাসলিমা বেগম দম্পতির ঘরে জন্ম নেওয়া মাথা জোড়া লাগানো যমজ শিশু রাবেয়া এবং রোকেয়া। এর মধ্যে রাবেয়ার মাথায় আজ সোমবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পুনরায় একটি অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত দুই সপ্তাহ যাবৎ রাবেয়ার মাথার বাম দিকের চামড়ায় ক্ষত শুরু হয়। পরবর্তীতে তা বৃদ্ধি পেয়ে চামড়ার নিচে লাগানো কৃত্রিম মাথার খুলি দৃশ্যমান হয়। এই জটিলতা সমাধানের জন্য বিভিন্ন সময় বাংলাদেশ ও হাঙ্গেরির চিকিৎসকদের সমন্বয়ে ঢাকার সিএমএইচে কয়েকটি মেডিকেল বোর্ড সম্পন্ন হয়।
মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সিএমএইচ ঢাকায় এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। এই অপারেশনে হাঙ্গেরির চিকিৎসক গ্রেগ পাটাকী ও কার্তিক ক্রিশনান এবং বাংলাদেশের সামরিক ও বেসামরিক চিকিৎসকগণ অংশগ্রহণ করেন। বর্তমানে রাবেয়া সুস্থ আছে।
উল্লেখ্য, এই দুই শিশু ২০১৭ সাল থেকেই সরকারের সামগ্রিক সহায়তা পেয়ে আসছে। এর আগে বিভিন্ন সময় বাংলাদেশ ও হাঙ্গেরিতে তাদের সফল সার্জারির পর বর্তমানে তারা পৃথকভাবে জীবন যাপন করছে।

ঈদুল ফিতর মানেই শিকড়ের টানে ঘরে ফেরা। যান্ত্রিক শহরের ব্যস্ততা ফেলে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবছর লাখো মানুষ নাড়ির টানে গ্রামের বাড়ি ছোটেন। কিন্তু এই আনন্দের যাত্রায় আমাদের অজান্তে সঙ্গী হতে পারে কোটি কোটি অদৃশ্য জীবাণু।
৪ ঘণ্টা আগে
কন্টাক্ট লেন্স হলো একটি ছোট, পাতলা, স্বচ্ছ বা অর্ধ স্বচ্ছ প্লাস্টিকের তৈরি ডিভাইস, যা সরাসরি চোখের কর্নিয়ার ওপর বসানো হয়। এর মূল উদ্দেশ্য হলো, চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখা—যেভাবে চশমা কাজ করে। ঈদের আনন্দ ও সাজগোজের পূর্ণতা দিতে অনেকে চশমার বদলে কন্টাক্ট লেন্স বেছে নেন। তবে উৎসবের...
৫ ঘণ্টা আগে
অটিজম চিকিৎসায় নতুন সম্ভাবনা দেখাচ্ছে চীনের তৈরি হিউম্যানয়েড রোবট। দেশটির প্রায় ১ কোটি ৩০ লাখ অটিজমে আক্রান্ত মানুষের জন্য এই প্রযুক্তি হতে পারে বড় ভরসা। মস্তিষ্কের সূক্ষ্ম সিগন্যাল শনাক্ত করে কোনো অপারেশন ছাড়াই এই রোবট বুঝে নেয় শিশুর মনোযোগ ও প্রতিক্রিয়া।
৫ ঘণ্টা আগে
রমজানে আমাদের সবকিছু একটি ভিন্নধারায় চলে। রাতে ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার সময়, খাওয়ার সময়, অফিস টাইম—সবকিছুই বাকি ১১ মাস থেকে ভিন্ন। এই এক মাসে শরীরের কার্যক্রমে বেশ কিছু পরিবর্তন আসে; বিশেষ করে রমজান মাসে দীর্ঘ বিরতিতে খাদ্যাভ্যাসের কারণে শরীরের মেটাবলিজম বা হজমের প্রক্রিয়া বেশ ধীরগতিসম্পন্ন হয়।
৫ ঘণ্টা আগে