
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় অবহেলায় গত ১৫ বছরে কতজনের মৃত্যু হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (স্বাস্থ্যসেবা) অনুসন্ধান করে আগামী তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহের বেঞ্চ এই আদেশ দেন।
রাজধানীর বাড্ডায় সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। নির্দেশ অনুযায়ী আজ রোববার প্রতিবেদন দেওয়া হয় রাষ্ট্রপক্ষের কাছে। পরে প্রতিবেদনটি হলফনামা আকারে রাষ্ট্রপক্ষকে দাখিল করতে এক দিন সময় দেন আদালত।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আযাদ। রিটের পক্ষে ছিলেন আইনজীবী এ বি এম শাহজাহান আকন্দ মাসুম। শুনানির সময় শিশুটির বাবা উপস্থিত ছিলেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় আজকের পত্রিকাকে বলেন, প্রতিবেদনটি আগামীকাল সোমবার হলফনামা করে আদালতে জমা দেওয়া হবে।
এর আগে পাঁচ বছরের শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল চেয়ে ৯ জানুয়ারি রিট আবেদন করা হয়। তাতে জড়িত চিকিৎসকদেরও লাইসেন্স বাতিল চাওয়া হয়। পাশাপাশি মৃত আয়ানের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করা হয় রিটে।
সুপ্রিম কোটের আইনজীবী এ বি এম শাহজাহান আকন্দ মাসুম জনস্বার্থে এই রিট দায়ের করলেও পরে আয়ানের বাবা রিটে পক্ষভুক্ত হন। রিটের পর শাহজাহান আকন্দ মাসুম বলেন, ‘সুন্নতে খতনার জন্য ‘‘অতিরিক্ত অ্যানেসথেসিয়া’’ দেওয়ায় তার মৃত্যু হয়। এ ঘটনা সবার সন্তানের ক্ষেত্রে হতে পারে। বিষয়টি হৃদয়বিদারক। তাই জনস্বার্থে রিট করেছি।’

খুলনার কয়রা ও সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৪০ বছর বা তদূর্ধ্ব বয়সী মানুষের প্রায় প্রতি পাঁচজনে একজনের আগামী ১০ বছরে মাঝারি থেকে উচ্চমাত্রার হৃদ্রোগ ও স্ট্রোকের ঝুঁকি রয়েছে। এর সঙ্গে উপকূলীয় জনপদগুলোর খাওয়ার পানিতে বাড়তি লবণাক্ততার সম্পর্ক থাকতে পারে বলে এক গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে...
১৪ ঘণ্টা আগে
ডলারের দাম, কাঁচামাল, বিদ্যুৎ-জ্বালানি, মান নিয়ন্ত্রণ ও উৎপাদন ব্যয় বাড়লেও সে অনুযায়ী ওষুধের দাম সমন্বয় করা হচ্ছে না বলে দাবি করেছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি (বিএপিআই)। সংগঠনটির নেতারা বলছেন, বিশেষ করে অত্যাবশ্যকীয় ওষুধের দাম নিয়মিত পর্যালোচনা ও সমন্বয়ের ব্যবস্থা না থাকলে...
১৮ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়াল। এ ছাড়া গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৯৯৪ জন।
২০ ঘণ্টা আগে
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
২১ ঘণ্টা আগে