
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫৬ জন।
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন হাসপাতালে ৫৫৬ জন ভর্তি হয়েছে। এর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৭, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭০, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৯, ঢাকা উত্তর সিটিতে ১০১, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৩, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫, রংপুর ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন ভর্তি হয়েছে।
এদিকে গত এক দিনে সারা দেশে ৬১২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছে ৪৪ হাজার ৭৯৬ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই পুরুষ। তাঁরা সবাই বরিশাল বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৪৭ হাজার ৩৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ বছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৯৮ জনের।

সাপের কামড়ে মৃত্যুর ঝুঁকি কমাতে নতুন ধরনের অ্যান্টিভেনম বা বিষনাশক ওষুধ তৈরি করেছেন ভারত ও ডেনমার্কের বিজ্ঞানীরা। বিভিন্ন প্রজাতির গোখরা সাপের বিষের বিরুদ্ধে বিস্তৃত সুরক্ষা দিতে সক্ষম এই অ্যান্টিভেনম ককটেল সাপের কামড়ের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন গবেষকেরা।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি ব্যবস্থাপনায় রক্তসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকা সত্ত্বেও বাইরে থেকে পরীক্ষা করিয়ে আনার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, বাইরে থেকে ফেরিওয়ালার মতো ব্লাড কালেক্ট করে নিয়ে যায়।
৫ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ৭৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৬৯ হাজার ৮২২ জনের শরীরে।
৬ ঘণ্টা আগে
দেশে আরও দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এই আশঙ্কাজনক রোগে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৭৯০ জন।
৭ ঘণ্টা আগে