বয়ঃসন্ধিকাল বা পিউবার্টি আসলে একটা সময়কাল। এই সময় পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের প্রভাবে একজন কিশোর বা কিশোরীর মধ্যে স্বাভাবিক প্রক্রিয়ায় বিভিন্ন শারীরিক ও মানসিক পরিবর্তন দেখা যায়। পরিবর্তনের এই সময়কাল ৯ থেকে ১৪ বছর।
বয়ঃসন্ধিকালের এ সময়ে ত্বকে ব্রণের প্রাদুর্ভাব, অতিরিক্ত তৈলাক্ত চুল বা ত্বক, ঘামের দুর্গন্ধ, গলার স্বর পরিবর্তন, উচ্চতা, ওজন বৃদ্ধি ইত্যাদিসহ নানা পরিবর্তন হয়ে থাকে।
অভিভাবকের করণীয়
মা-বাবাকে খেয়াল করতে হবে, আপনার সন্তানটি হয়তো হঠাৎই অনেক বেশি আবেগপ্রবণ, স্বাধীনচেতা বা অযৌক্তিক আচরণ করবে এ সময়। পরিবর্তনের এই সময়কালে অনেক কিশোর-কিশোরী উদভ্রান্ত বোধ করে। এ সময়টায় অভিভাবককে পাশে থাকতে হবে। সন্তানের এই স্বাভাবিক পরিবর্তনের সঙ্গে তাকে খাপ খাইয়ে নিতে সাহায্য করতে হবে। পরিবারের সন্তানটি যখন বয়ঃসন্ধিকালে পদার্পণ করে, তখন মা-বাবাকে সেই আস্থার জায়গায় পৌঁছাতে হবে, যাতে সন্তান তার শারীরিক ও মানসিক ক্রান্তির কথাগুলো তাঁদের অনায়াসে বলতে পারে। এ ক্ষেত্রে বাবা তাঁর ছেলেসন্তানকে ও মা তার কন্যাসন্তানকে সহজভাবে বুঝিয়ে দিতে পারেন বয়ঃসন্ধিকালের শারীরিক ও মানসিক পরিবর্তনগুলো। এই পরিবর্তনগুলো যে খুবই স্বাভাবিক, প্রয়োজনীয় ও সমসাময়িক বয়সের সবার ক্ষেত্রে একইভাবে প্রকাশিত হয়, সে তথ্যগুলো পৌঁছাতে হবে সন্তানের কাছে।
যেভাবে সহযোগিতা করতে পারেন
লেখক: সহকারী অধ্যাপক, হরমোন ও ডায়াবেটিস বিভাগ, মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা

দেশে প্রথমবারের মতো রোবটের সহায়তায় রোগীর অস্ত্রোপচার শুরু হয়েছে। রাজধানীর ইউনাইটেড হেলথকেয়ারে রোবটের সহায়তায় দুজন রোগীর অস্ত্রোপচার হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এর মধ্য দিয়ে চিকিৎসাক্ষেত্রে বিশ্বের সঙ্গে তাল মেলাতে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল...
১৭ ঘণ্টা আগে
দেশে রোবোটিক সার্জারি চালু হওয়া চিকিৎসার জন্য বিদেশমুখী প্রবণতা কমাতে ভূমিকা রাখতে পারে। তাঁর মতে, বিদেশে চিকিৎসা নেওয়ার অন্যতম কারণ দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থার ঘাটতি। তাই দেশের চিকিৎসাসেবার সক্ষমতা ও অর্জনগুলো মানুষের সামনে তুলে ধরার প্রয়োজন রয়েছে...
১ দিন আগে
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৪২, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৩৮ ও ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ২৯৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১২১, চট্টগ্রামে ১৩৯, খুলনায় ২৪৬, ময়মনসিংহে ৮৭, রাজশাহীতে ১১৪ ও রংপুরে ৩৪ জন
১ দিন আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৭৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮৮০ জন মারা গেছে আর হামে মারা গেছে ৯৯ জন।
১ দিন আগে