
যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) প্রথমবারের মতো ওষুধ জেপবাউন্ডকে ঘুমের অসুখের (স্লিপ অ্যাপনিয়া-ওএসএ) চিকিৎসার জন্য অনুমোদন দিয়েছে। গত শুক্রবার এফডিএ ঘোষণা দিয়েছে, ইলাই লিলি অ্যান্ড কোং নির্মিত এই ওষুধটি প্রাপ্তবয়স্কদের স্থূলতা এবং মাঝারি থেকে তীব্র পর্যায়ের ওএসএ চিকিৎসায় ব্যবহার করা যাবে। তবে এটি কম ক্যালরিযুক্ত ডায়েট এবং শারীরিক ব্যায়ামের সঙ্গে মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
চিকিৎসা সাময়িকী এনপিআরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এফডিএর মতে, ‘এটি স্লিপ অ্যাপনিয়া রোগীদের জন্য একটি বড় পদক্ষেপ।’
ওএসএ হলো একটি সাধারণ শারীরিক সমস্যা, যেখানে ঘুমের সময় সঠিকভাবে শ্বাস নেওয়া কষ্টকর হয়ে ওঠে। এটি যে কারও হতে পারে, তবে স্থূল ব্যক্তিদের মধ্যে এটি বেশি দেখা যায়।
এফডিএ জানিয়েছে, ওজন কমাতে সহায়তা করে জেপবাউন্ড কিছু রোগীর ক্ষেত্রে স্লিপ অ্যাপনিয়ার লক্ষণগুলো কমাতে পারে। ৫২ সপ্তাহ ধরে স্থূল এবং মাঝারি থেকে তীব্র পর্যায়ের ওএসএতে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের নিয়ে দুটি গবেষণায় দেখা গেছে, জেপবাউন্ড গ্রহণকারী অংশগ্রহণকারীরা প্লাসিবো গ্রহণকারীদের তুলনায় ঘুমের সময় শ্বাসকষ্ট বা শ্বাস-প্রশ্বাসে সাময়িক বিরতির ক্ষেত্রে ‘পরিসংখ্যানগতভাবে গুরুত্বপূর্ণ এবং চিকিৎসাগতভাবে কার্যকর’ উন্নতি করেছেন।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, যারা সিপিএপি মেশিন ব্যবহার করেন এবং যারা করেন না, উভয় রোগীদের ক্ষেত্রেই এই উন্নতি দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ৭৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৬৯ হাজার ৮২২ জনের শরীরে।
১৯ মিনিট আগে
দেশে আরও দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এই আশঙ্কাজনক রোগে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৭৯০ জন।
১ ঘণ্টা আগে
অ্যাথেরোস্ক্লেরোসিস বা ধমনিতে চর্বিযুক্ত প্লাক বা স্তর জমার কারণে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। বেশির ভাগ হার্ট অ্যাটাক ও স্ট্রোকের জন্য এই রোগ দায়ী। তবে বড় ধরনের চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি তৈরি হওয়ার আগে এটি অনেক সময় ধীরে ধীরে এবং নীরবে শরীরে জমতে থাকে, কোনো উপসর্গও দেখা যায় না।
২ ঘণ্টা আগে
বাংলাদেশে ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণদের ৫ দশমিক ৫ শতাংশ বর্তমানে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচের মতো উদীয়মান তামাক ও নিকোটিনজাত পণ্য ব্যবহার করছেন। তরুণদের মধ্যে এসব পণ্যের বিস্তার রোধে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক
২১ ঘণ্টা আগে