বেশি মাত্রার কার্বোহাইড্রেট বা শর্করাযুক্ত খাবার ওজন বাড়ায় এবং টাইপ-২ ডায়াবেটিসসহ অন্যান্য স্বাস্থ্যঝুঁকির জন্য দায়ী। তবে এটাও সত্য, পুষ্টি আর আঁশ থাকার কারণে উচ্চ শর্করাযুক্ত কিছু খাবার স্বাস্থ্যের জন্য উপকারী।
কলা
একটি বড় কলায় স্টার্চ বা শ্বেতসার থাকে প্রায় ৩১ গ্রাম। এতে পটাশিয়াম ও ভিটামিন বি৬ এবং সি থাকে বেশি। পাশাপাশি এতে বেশ কিছু উপকারী উদ্ভিদ যৌগও থাকে। পটাশিয়ামের কারণে কলা রক্তচাপ কমাতে এবং হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করে। কাঁচা কলায় শ্বেতসার বেশি থাকে। কলা পাকলে প্রাকৃতিক শর্করায় রূপান্তরিত হয় বলে হলুদ হয়ে যায়। ফলে কম পাকা কলা বেশি স্টার্চ ও কম চিনিসমৃদ্ধ হয়ে থাকে। কাঁচা ও কম পাকা কলায় পরিমিত পরিমাণে প্রতিরোধী স্টার্চ ও পেকটিন থাকে। এরা হজমের জন্য উপকারী এবং অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার কাজ করার শক্তি জোগায়।
মিষ্টি আলু
মিষ্টি আলু সুস্বাদু ও পুষ্টিকর সবজি। আধা কাপ ভর্তা করা বা রান্না মিষ্টি আলুতে প্রায় ২০.৭ গ্রাম শর্করা থাকে। এর মধ্যে থাকে স্টার্চ, চিনি ও আঁশ। এটি ভিটামিন এ,সি, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টের উৎস। অ্যান্টিঅক্সিডেন্ট এমন একটি যৌগ, যা মানবদেহের কোষে ক্ষতিকারক ফ্রি র্যাডিকেলগুলো নিরপেক্ষ করে দীর্ঘস্থায়ী রোগের বিরুদ্ধে কাজ করতে সহায়তা করে।
জাম্বুরা ও আঙুর
জাম্বুরা মিষ্টি, টক ও তিতা স্বাদযুক্ত সাইট্রাস ফল। এতে প্রায় ৮ শতাংশ কার্বোহাইড্রেট আছে। এতে বিভিন্ন ধরনের ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। জাম্বুরা হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতে এবং রক্তে শর্করা ব্যবস্থাপনা উন্নত রাখতে সাহায্য করে। কিছু গবেষণা থেকে জানা যায়, জাম্বুরার মতো টক-মিষ্টি ফল আঙুরের মধ্যে থাকা কিছু যৌগ কিডনিতে পাথর প্রতিরোধ করতে সাহায্য করতে পারে। পাশাপাশি কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দিতে পারে।
আপেল
আপেল চেনে না, এমন মানুষ কম আছে আমাদের দেশে। বিভিন্ন রং, আকার ও স্বাদের আপেল পাওয়া যায় বাজারে। এগুলোর সবগুলোতেই সাধারণত প্রতি ১০০ গ্রামে ১৪ থেকে ১৬ গ্রাম কার্বোহাইড্রেট থাকে। আপেলও অনেক ভিটামিন ও খনিজসমৃদ্ধ। এটি ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও আঁশের ভালো উৎস। আপেল রক্তে শর্করার উন্নত ব্যবস্থাপনা এবং হৃৎপিণ্ডের স্বাস্থ্যসহ বেশ কয়েকটি স্বাস্থ্যসুবিধা দিতে পারে। খাবারে আপেল যোগ করা করা ভালো। এমনকি এই ফল নির্দিষ্ট ধরনের ক্যানসারের ঝুঁকিও কমায়।
ওটস
এটি স্বাস্থ্যকর গোটা শস্য এবং অনেক ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টের উৎস। কাঁচা ওটসে ৭০ শতাংশ কার্বোহাইড্রেট থাকে। ১ কাপ ওটসে ৮ গ্রাম আঁশসহ ৫৪ গ্রাম শর্করা থাকে। ওটস তুলনামূলকভাবে প্রোটিনের ভালো উৎস। গবেষণা অনুসারে, ওটস কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদ্রোগের ঝুঁকি কমাতে পারে। এ ছাড়া এটি টাইপ-২ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে উপকারী।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন ঢাকায় ও একজন রংপুরে চিকিৎসাধীন ছিল। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৫ জনে।
১৯ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৬ হাজার ৪৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮০ হাজার ৩৪৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫ হাজার ৮৪৯ জন।
২০ ঘণ্টা আগে
বাজারে প্রচলিত প্রায় সব ধরনের বিড়ালের খাবারে সিসা, পারদ, আর্সেনিক ও ক্যাডমিয়ামের মতো অত্যন্ত ক্ষতিকর ভারী ধাতু, আগাছানাশক এবং প্লাস্টিক প্রস্তুতকরণে ব্যবহৃত রাসায়নিক পাওয়া গেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভোক্তা পণ্য পরীক্ষাকারী অলাভজনক প্রতিষ্ঠান ‘ক্লিন লেবেল প্রজেক্ট’-এর অনুসন্ধানী প্রতিবেদনে এই...
১ দিন আগে
দেশের সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবার গুণগত মান নিশ্চিত করতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তাকে হাসপাতাল পরিদর্শন ও তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি মাসে কমপক্ষে একটি পরিদর্শন করে পরবর্তী মাসের...
১ দিন আগে