
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যু নেই।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮৬৪ জন মারা গেছে আর হামে মারা গেছে ৯৯ জন।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৮৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই রয়েছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৪৮ জন। এ ছাড়া বরিশালে ৫১, চট্টগ্রামে ৬৪, খুলনায় ৩৪, ময়মনসিংহে ৭৪, রাজশাহীতে ৯২ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৮৮৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা গেল ১ লাখ ৫৫ হাজার ৬৭৮ জনের। একই সময়ে ৫৭ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৮৫৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত পরিসংখ্যানে মৃতদের বয়সভিত্তিক তথ্য পাওয়া যায় না। রোগতত্ত্ববিদেরা বলছেন, হাম সব বয়সী মানুষের হতে পারে, তবে শিশুরাই এতে বেশি আক্রান্ত হয়।

দেশে গত এক দিনে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৯৯৬ জন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছর ডেঙ্গুতে এ নিয়ে মোট ৯০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চলতি মাসেই মারা গেছে ৩৬ জন।
১ ঘণ্টা আগে
একটি নদীঘেরা গ্রাম। সকাল হতেই মাইকে ভেসে আসছে পরিচিত এক কণ্ঠস্বর, ‘ভাই ও বোনেরা, কলেরা প্রতিরোধে ভ্যাকসিন নিন, নিজের ও পরিবারের সুরক্ষা নিশ্চিত করুন।’ গ্রামের বয়োবৃদ্ধ রহিম মিঞা চা-দোকানে বসে এক চুমুক দিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। নিজের চোখে দেখেছেন কলেরা নামক বিভীষিকার তাণ্ডব।
৭ ঘণ্টা আগে
ইংরেজিতে একটি প্রবাদ রয়েছে, ‘অ্যান অ্যাপল আ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে।’ অর্থাৎ দিনে একটি আপেল খান, চিকিৎসক থেকে দূরে থাকুন। তবে চিকিৎসকের কাছ থেকে দূরে থাকার পাশাপাশি এক কাপ গরম আপেল চা যদি আপনার রাতের ঘুম শান্ত করে
৭ ঘণ্টা আগে
স্বাস্থ্যকর খাবারের তালিকায় সালাদ ও কাঁচা শাকসবজিকে কমবেশি সবাই একটু বেশি প্রাধান্য দেয়। তবে অসাবধানতার কারণে এটি হতে পারে খাদ্যে বিষক্রিয়া বা ফুড পয়জনিংয়ের অন্যতম কারণ। সাইক্লোস্পোরা পরজীবীর প্রাদুর্ভাব ছাড়াও ই-কোলাই...
৮ ঘণ্টা আগে