স্বাস্থ্যকর খাবারের তালিকায় সালাদ ও কাঁচা শাকসবজিকে কমবেশি সবাই একটু বেশি প্রাধান্য দেয়। তবে অসাবধানতার কারণে এটি হতে পারে খাদ্যে বিষক্রিয়া বা ফুড পয়জনিংয়ের অন্যতম কারণ। সাইক্লোস্পোরা পরজীবীর প্রাদুর্ভাব ছাড়াও ই-কোলাই, সালমোনেলা, লিসটেরিয়া এবং হেপাটাইটিস এ ভাইরাসের সংক্রমণের পেছনে সালাদের কাঁচা উপাদানের যোগসূত্র পাওয়া গেছে।
অনিরাপদ সেচের পানি, দূষিত মাটি এবং অস্বাস্থ্যকর প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে শাকসবজিতে জীবাণু ছড়ায়। কাঁচা খাওয়া হয় বলে লেটুস বা অন্যান্য পাতাজাতীয় শাকে ঝুঁকি বেশি। সাইক্লোস্পোরা আক্রান্ত খাবার খেলে পাতলা পায়খানা, পেট কামড়ানো, বমি ভাব, ক্ষুধা ও ওজন কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়।
আলফা আলফা বা মুগ ডালের মতো অঙ্কুরিত বীজ গজানোর জন্য যে উষ্ণ ও আর্দ্র পরিবেশের প্রয়োজন হয়, তা ক্ষতিকর ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্যও আদর্শ। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন গর্ভবতীদের যেকোনো কাঁচা স্প্রাউটস খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেয়।
তরমুজ, ফুটি বা মেলনজাতীয় ফলের খোসায় লিসটেরিয়া ব্যাকটেরিয়া জমা হয়, যা কাটার সময় ভেতরে ছড়িয়ে পড়ে। এ ছাড়া অপরিষ্কার পানি ও অস্বাস্থ্যকর উপায়ে ফল তোলার কারণে স্ট্রবেরি বা ব্ল্যাকবেরির মতো বেরিজাতীয় ফলে হেপাটাইটিস এ ভাইরাসের ঝুঁকি থাকে।
সূত্র: হেলথ লাইন

একটি নদীঘেরা গ্রাম। সকাল হতেই মাইকে ভেসে আসছে পরিচিত এক কণ্ঠস্বর, ‘ভাই ও বোনেরা, কলেরা প্রতিরোধে ভ্যাকসিন নিন, নিজের ও পরিবারের সুরক্ষা নিশ্চিত করুন।’ গ্রামের বয়োবৃদ্ধ রহিম মিঞা চা-দোকানে বসে এক চুমুক দিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। নিজের চোখে দেখেছেন কলেরা নামক বিভীষিকার তাণ্ডব।
১৬ মিনিট আগে
ইংরেজিতে একটি প্রবাদ রয়েছে, ‘অ্যান অ্যাপল আ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে।’ অর্থাৎ দিনে একটি আপেল খান, চিকিৎসক থেকে দূরে থাকুন। তবে চিকিৎসকের কাছ থেকে দূরে থাকার পাশাপাশি এক কাপ গরম আপেল চা যদি আপনার রাতের ঘুম শান্ত করে
১ ঘণ্টা আগে
চশমা ভেঙে গেলে সঙ্গে সঙ্গে চশমার দোকানে যাওয়ার সুযোগ না-ও থাকতে পারে। সে ক্ষেত্রে কাজ চালিয়ে নেওয়ার মতো কিছু সাময়িক উপায় অবলম্বন করতে পারেন। তবে ফ্রেম ও লেন্স ভালো রাখতে কিছু কাজ করা থেকে বিরত থাকা উচিত।
২ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৮৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্টেই মারা গেছে ৩৪ জন।
১৪ ঘণ্টা আগে