
ঈদুল ফিতরের ছুটিতে আকস্মিক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সামন্ত লাল সেন। আজ বুধবার হাসপাতাল দুটি পরিদর্শনে গিয়ে তিনি রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খবর নেন।
ছুটির সময়েও রোগীরা চিকিৎসাসেবা নিয়ে মন্ত্রীর কাছে সন্তোষ প্রকাশ করেছেন। পরিদর্শনে মন্ত্রী কর্তব্যরত চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং কোনো অসুবিধা হচ্ছে কি না সে বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় তাঁরা স্বাস্থ্যমন্ত্রী তাঁদের খোঁজখবর নেওয়ার জন্য ও ঈদের ছুটিতে খাবারের ব্যবস্থা করার জন্য ধন্যবাদ জানান।
পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মঈনুল আহসান। এ সময় উপস্থিত ছিলেন দুই হাসপাতালের দায়িত্বরত পরিচালক, কর্তব্যরত অধ্যাপক, বিশেষজ্ঞ চিকিৎসক, চিকিৎসক, নার্স ও কর্মচারীরা।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন ঢাকায় ও একজন রংপুরে চিকিৎসাধীন ছিল। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৫ জনে।
১১ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৬ হাজার ৪৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮০ হাজার ৩৪৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫ হাজার ৮৪৯ জন।
১২ ঘণ্টা আগে
বাজারে প্রচলিত প্রায় সব ধরনের বিড়ালের খাবারে সিসা, পারদ, আর্সেনিক ও ক্যাডমিয়ামের মতো অত্যন্ত ক্ষতিকর ভারী ধাতু, আগাছানাশক এবং প্লাস্টিক প্রস্তুতকরণে ব্যবহৃত রাসায়নিক পাওয়া গেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভোক্তা পণ্য পরীক্ষাকারী অলাভজনক প্রতিষ্ঠান ‘ক্লিন লেবেল প্রজেক্ট’-এর অনুসন্ধানী প্রতিবেদনে এই...
১৫ ঘণ্টা আগে
দেশের সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবার গুণগত মান নিশ্চিত করতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তাকে হাসপাতাল পরিদর্শন ও তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি মাসে কমপক্ষে একটি পরিদর্শন করে পরবর্তী মাসের...
১৬ ঘণ্টা আগে