সম্প্রতি ভারতের বিজ্ঞানীরা হিমায়িতকরণ ছাড়াই ইনসুলিন সংরক্ষণ করা যাবে বলে দাবি করেছেন। বিজ্ঞানীরা বলছেন, তাঁরা তাপসহনীয় একধরনের ইনসুলিন আবিষ্কার করেছেন। এর ফলে ইনসুলিন ফ্রিজে রাখার দরকার হবে না।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক সংবাদে বলা হয়, এটি ডায়াবেটিস রোগ প্রতিরোধের ক্ষেত্রে একটি বিরাট সাফল্য অর্জন।
গবেষক দলের নেতৃত্বে ছিলেন ভারতের বোস ইনস্টিটিউট ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিকেল বায়োলজি এর দুজন বিজ্ঞানী। এ ছাড়া ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল টেকনোলজির দুজন বিজ্ঞানী ছিলেন।
গবেষক দল সফলভাবে ইনসুলিন অণুর ভেতরে চারটি অ্যামাইনো অ্যাসিড পেপটাইড অণুর একটি ম্যাট্রিক্স প্রবর্তন করেন, যা ফ্রিজে না থাকলেও ইনসুলিন অণুগুলোকে শক্ত করতে বাধা দেয়।
গবেষক দল দাবি করেছে, স্বাভাবিকভাবে ৩৬ থেকে ৪৬ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় সংরক্ষণ করা লাগে, কিন্তু এই নতুন ধরনের ইনসুলিন ১৪৯ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে সক্ষম।
বোস ইনস্টিটিউটের কেমিক্যাল বায়োলজিস্ট শুভ্রাংশু চ্যাটার্জি বলেন, এটা পৃথিবীব্যাপী ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হবে। কারণ সব সময় ইনসুলিন সংরক্ষণ ছাড়া নিজের কাছে রাখা সম্ভব নয়। কিন্তু উদ্ভাবিত নতুন ধরনের ইনসুলিনটি কেউ চাইলে যতক্ষণ ইচ্ছা ফ্রিজের বাইরে রাখতে পারবেন।

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
২ মিনিট আগে
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার ও সেবাকে সরকার চ্যারিটি (দাতব্য কার্যক্রম) হিসেবে নয়, সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে। সাধারণ নাগরিকদের মতো বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরাও যেন সমান অধিকার ভোগ করতে পারেন, তা নিশ্চিত করতে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে কাজ চলছে...
২০ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়াল। এ ছাড়া গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৭৫০ জন।
১ দিন আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৯২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮২৬ জন মারা গেছে আর হামে মারা গেছে ৯৯ জন।
১ দিন আগে