
গবাদিপশুর লাম্পি স্কিন ডিজিজের (এলএসডি) ভ্যাকসিন উদ্ভাবন করেছে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)। বাংলাদেশে এ রোগ দেখা দেওয়ার সাত বছর পর এই টিকা উদ্ভাবন করল সরকারি এই প্রতিষ্ঠান।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে একটি অনুষ্ঠানে বিএলআরআই এলএসডি প্রতিষেধক ভ্যাকসিন বীজ প্রাণিসম্পদ অধিদপ্তরকে হস্তান্তর করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
লাম্পি স্কিন ডিজিজ একটি আন্তসীমান্তীয় ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক প্রাণিরোগ। ক্যাপ্রিপক্স পরিবারভুক্ত লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস এ রোগের প্রধান কারণ। সাধারণত গরু ও মহিষ এ রোগে বেশি আক্রান্ত হয়। এ রোগে আক্রান্তের হার ১০-৪৫ শতাংশ এবং মৃত্যুর হার ৫-১০ শতাংশ। তবে বাছুরের মৃত্যুর হার বেশি। দেশে ২০১৯ সালে এলএসডি রোগের প্রাদুর্ভাব দেখা গেলেও ২০২১ সালে এই রোগের প্রতিষেধক উৎপাদনের কাজ শুরু করে বিএলআরআই। উৎপাদনের পর এই বীজ পরীক্ষামূলকভাবে গবাদিপশুকে প্রয়োগ করা হয়েছে।
প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘আজকে খুশি হওয়ার কিছু নেই। কারণ, আমাদের আরও কয়েকটি ধাপ পেরোতে হবে। এলএসডি ভ্যাকসিন বিএলআরআই উৎপাদন করবে আর প্রাণিসম্পদ অধিদপ্তর মাঠপর্যায়ে নিয়ে যাবে। মাঠপর্যায়ে দেখার কিছু বিষয় রয়েছে। কাজেই এই পর্যায়গুলো যেন আমরা ঠিকমতো করতে পারি। এই খবরগুলো মাঠপর্যায়ে খামারিদের দিতে হবে। এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোর দরকার আছে।’
ভ্যাকসিন আমদানি বন্ধ করে রপ্তানি সম্ভব হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘ভ্যাকসিনের কার্যক্ষমতার মানটা ঠিক রাখতে পারলে দেশের প্রয়োজন মিটিয়ে বিদেশেও রপ্তানি করব। সেই সক্ষমতা যেন অর্জন করতে পারি। এতে ভ্যাকসিন আমদানি বন্ধ হবে।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএলআরআইয়ের ট্রান্সবাউন্ডারি অ্যানিমেল ডিজিজ রিসার্স সেন্টারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ আবদুস সামাদ। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন অধ্যাপক বাহানুর রহমান ও ড. নীতিশ চন্দ্র দেবনাথ।
প্রাণিসম্পদ-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, প্রতিবছর বিদেশ থেকে কোটি কোটি টাকার এলএসডি ভ্যাকসিন আমদানি করা হয়। এতে বৈদেশিক মুদ্রা খরচ হচ্ছে। দেশে এই ভ্যাকসিন উৎপাদন শুরু হলে খামারিরাই বেশি উপকৃত হবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ান, বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুক প্রমুখ।

‘মাতৃদুগ্ধের বিকল্প নেই’—এটি বিশেষ করে নবজাতক এবং ছয় মাসের কম বয়সী শিশুদের বাবা-মায়েদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবার্তা। মায়ের দুধ থেকে শিশু প্রয়োজনীয় পুষ্টি ও প্রাথমিক রোগ প্রতিরোধক্ষমতা অর্জন করে। কিন্তু দেশে ছোট শিশুদের একচেটিয়া মাতৃদুগ্ধ পানের হার (শুধু মায়ের দুধ পান করা) সাম্প্রতিক...
১২ ঘণ্টা আগে
থাইরয়েড গ্রন্থি শরীরের বিপাকের হার, হৃৎস্পন্দন, রক্তচাপ, ওজন ও তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ গ্রন্থির সমস্যায় হাইপোথাইরয়েডিজম এবং থাইরয়েড ক্যানসারের মতো জটিলতা দেখা দিতে পারে। তবে প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা গেলে থাইরয়েডজনিত রোগ সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
১৪ ঘণ্টা আগে
কঙ্গোতে (গণপ্রজাতন্ত্রী কঙ্গো) ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলা ভাইরাস পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির কর্মকর্তারা আশঙ্কা করছেন, প্রাথমিক ধারণার চেয়েও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।
১৬ ঘণ্টা আগে
দেশের স্বাস্থ্য খাতে শুধু বাজেট বৃদ্ধি নয়, বরং বরাদ্দ করা অর্থের সঠিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করাও জরুরি বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তাঁরা বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কার, জবাবদিহি ও আর্থিক সুরক্ষাব্যবস্থা শক্তিশালী না হলে বাজেট বৃদ্ধির সুফল সাধারণ মানুষ পাবে না।
১৭ ঘণ্টা আগে