গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৬১ জনে দাঁড়াল। এ ছাড়া গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৬৭২ জন।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৮৪, চট্টগ্রাম বিভাগে ৮৮, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১০, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯১, খুলনা বিভাগে ১৪০, ময়মনসিংহ বিভাগে ২৭, রাজশাহী বিভাগে ৫৭, রংপুর বিভাগে পাঁচ ও সিলেট বিভাগে চারজন হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৩৪৫ জন। এর মধ্যে চলতি মাসে ৪ হাজার ৩৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ বছর এখন পর্যন্ত সর্বোচ্চ জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ জুনে ২ হাজার ৯০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬১ জনের। এর মধ্যে চলতি মাসে সাতজন মারা গেছে। আর জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৩৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই রয়েছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১২২ জন। এ ছাড়া রাজশাহীতে ৯১, ময়মনসিংহে ৭২, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৬, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১৩ জন মারা গেছে।
১ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৬৭ জনের মৃত্যু হলো। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৭৬৯ জন মারা গেছে, আর হামে মারা গেছে ৯৮ জন।
১ দিন আগে
শিশুদের কোমল ত্বকে হুট করে দেখা যায়, ছোট ছোট লালচে গুটি কিংবা ফোসকা দেখা দেয়। এতে উদ্বিগ্ন হয়ে পড়েন যেকোনো অভিভাবক। বিশেষ করে বর্ষা বা গরমের দিনে প্লে-স্কুল ও নার্সারিগামী শিশুদের মধ্যে বা আরও ছোট বাচ্চাদের মধ্যে একটি সংক্রামক ব্যাধি প্রায়ই ছড়িয়ে পড়ে। একে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় ‘হ্যান্ড, ফুট
১ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষ করে টিকটকে বিভিন্ন বিষয় মাঝেমধ্যে ভাইরাল হয়ে যায়। তেমনই স্বাস্থ্যবিষয়ক একটি নতুন ট্রেন্ড ভাইরাল হয়েছে। একে বলা হচ্ছে মেনোপজ ককটেল। তবে দাবি করা হয়, অ্যালার্জির ওষুধ এবং অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের ওষুধ একসঙ্গে খেলে মেনোপজ বা রজঃনিবৃত্তির লক্ষণগুলো থেকে দ্রুত মুক্তি
১ দিন আগে