
ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদে প্রস্থডন্টিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আব্দুল আওয়াল এবং উপাধ্যক্ষ পদে চিলড্রেন অ্যান্ড প্রিভেনটিভ ডেন্টিস্ট্রি বিভাগের অধ্যাপক ডা. মো. হায়দার আলী খানকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব (পারসোনেল-১) দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পদায়ন করা কর্মকর্তাদের আগামী ২৫ জুনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
উল্লেখ্য, ঢাকা ডেন্টাল কলেজ বাংলাদেশের একমাত্র সরকারি ডেন্টাল কলেজ। ১৯৬১ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি দেশের ডেন্টাল শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার অন্যতম প্রধান কেন্দ্র।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর নির্ভর না করে পানি, শিক্ষা, সমাজকল্যাণ ও স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে নিয়ে সমন্বিত পরিকল্পনা করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘শুধু ওষুধ বা সিরিঞ্জ দিয়ে
১৫ ঘণ্টা আগে
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৪২ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই রয়েছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১২৫ জন। এ ছাড়া রাজশাহীতে ৯১, ময়মনসিংহে ৭২, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৬, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১৩ জন মারা গেছে।
১৬ ঘণ্টা আগে
দেশের প্রান্তিক ও স্বাস্থ্যসেবায় পিছিয়ে থাকা এলাকায় উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে ‘হেলথ এক্সপ্রেস’ নামে নতুন কর্মসূচি চালু করেছে উইপ্রো জিই হেলথকেয়ার। কর্মসূচির আওতায় বাংলাদেশের তৃতীয় ও চতুর্থ স্তরের শহরগুলোতে আধুনিক আল্ট্রাসাউন্ড প্রযুক্তি সম্পর্কে চিকিৎসকদের প্রশিক্ষণ ও সচেতনতা
১৬ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৭৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৭৮০ জন মারা গেছে আর হামে মারা গেছে ৯৮ জন।
২ দিন আগে