
দেশের প্রান্তিক ও স্বাস্থ্যসেবায় পিছিয়ে থাকা এলাকায় উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে ‘হেলথ এক্সপ্রেস’ নামে নতুন কর্মসূচি চালু করেছে উইপ্রো জিই হেলথকেয়ার। কর্মসূচির আওতায় বাংলাদেশের তৃতীয় ও চতুর্থ স্তরের শহরগুলোতে আধুনিক আল্ট্রাসাউন্ড প্রযুক্তি সম্পর্কে চিকিৎসকদের প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে।
কর্মসূচির শুরু হবে বগুড়া থেকে। আগামী তিন মাসে দেশের ২০টির বেশি জেলায় এ কার্যক্রম পরিচালিত হবে। এতে আল্ট্রাসাউন্ড যন্ত্রপাতির প্রদর্শনী, হাতে-কলমে প্রশিক্ষণ এবং শিক্ষামূলক সেশনের আয়োজন করা হবে। এর মাধ্যমে চিকিৎসকেরা আধুনিক আল্ট্রাসাউন্ড প্রযুক্তি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। একই সঙ্গে রোগ নির্ণয়ের সক্ষমতা ও যথার্থতা বাড়ানোর লক্ষ্য রয়েছে আয়োজকদের।
উইপ্রো জিই হেলথকেয়ারের আল্ট্রাসাউন্ড বিভাগের বিজনেস হেড অনুপ কুমার রামচন্দ্রন বলেন, ‘মানসম্পন্ন স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি অধিকার। হেলথ এক্সপ্রেসের মাধ্যমে আমাদের বিশেষজ্ঞরা সরাসরি মাঠপর্যায়ের চিকিৎসকদের সঙ্গে যুক্ত হয়ে সুবিধাবঞ্চিত এলাকায় উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করবেন।’
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, স্বাস্থ্যপ্রযুক্তির আধুনিকায়ন এবং তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা জোরদারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

মস্তিষ্কের টিউমার শনাক্তে নতুন একটি দ্রুতগতির জিনগত পরীক্ষা চালু করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)। এর মাধ্যমে টিউমারের ধরন নির্ণয়ে সময় আট সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করার বদলে মাত্র দুই ঘণ্টায় ফল পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এতে রোগীরা দ্রুত চিকিৎসা শুরু করতে পারবেন এবং দীর্ঘ অনিশ্চয়...
৩ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮৪ জনে।
৯ ঘণ্টা আগে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুজনের মৃত্যু হয়েছে। এতে করে চলতি সেপ্টেম্বর মাসেই কেবল ডেঙ্গুতে প্রাণ হারালেন ১১৪ জন।
৯ ঘণ্টা আগে
দেশে সাত মাস ধরে চলছে অতিসংক্রামক হামের প্রাদুর্ভাব। এর মধ্যে কয়েক মাস ধরে মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। ফলে হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। এখন প্রতিদিন এ দুই রোগ মিলিয়ে প্রায় তিন হাজার রোগী সরকারি হাসপাতালে ভর্তি হচ্ছে।
১ দিন আগে