সুস্থ ও সুন্দর জীবনের জন্য হাঁটার বিকল্প নেই। এটা মোটামুটি সবাই জানেন। কিন্তু কত দূর বা কত কদম হাঁটতে হবে? দিনে কতটুকু হাঁটলে তা স্বাস্থ্যের জন্য ভালো? এ নিয়ে বিতর্ক কম নয়। এত দিন পর্যন্ত বলা হয়েছে, ম্যাজিক নম্বরটা হচ্ছে ১০ হাজার কদম। অর্থাৎ দিনে যদি আপনি ১০ হাজার ধাপ ফেলতে পারেন এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না।
কিন্তু নতুন একটি গবেষণা বলছে, ফিট এবং সুস্থ থাকতে প্রতিদিন চার হাজার কদম হাঁটাই যথেষ্ট। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউরোপীয় জার্নাল অব প্রিভেন্টিভ কার্ডিওলজিতে প্রকাশিত ওই গবেষণায় দেখা গেছে, দিনে দুই হাজার ৩৩৭ ধাপ হাঁটলে কার্ডিওভাসকুলার রোগে মৃত্যুর ঝুঁকি অর্ধেকে নেমে আসে। এ ছাড়া দিনে কমপক্ষে তিন হাজার ৯৬৭ কদম হাঁটলে যে কোনো কারণে মৃত্যুর ঝুঁকি কমতে শুরু করে। সারা বিশ্বে পরিচালিত ১৭টি গবেষণা থেকে দুই লাখ ২৬ হাজার ৮৮৯ জন অংশগ্রহণকারীর কাছ থেকে নতুন তথ্য পাওয়া গেছে।
পোল্যান্ডের মেডিকেল ইউনিভার্সিটি অব লজের গবেষক এবং ম্যাসিয়েজ বানাচের নেতৃত্বে পরিচালিত জনস হপকিন্স ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের কার্ডিওভাসকুলার ডিজিজ প্রতিরোধের জন্য সিকারোন সেন্টারের গবেষকেরা এ গবেষণা করেছেন।
গবেষণা বলছে, হাঁটার পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যের উন্নতি ঘটে। আপনি প্রতি ৫০০ থেকে এক হাজার কদম হাঁটলে যে কোনো রোগ বা কার্ডিওভাসকুলার রোগ থেকে আপনার মৃত্যুঝুঁকি নাটকীয়ভাবে হ্রাস পায়। আর প্রতিদিন ২০ হাজার কদম বা ৯-১০ মাইল হাঁটলে স্বাস্থ্যঝুঁকি আরও হ্রাস পায়।
অধ্যাপক বানাচ বলেন, ‘আমাদের গবেষণা থেকে জানতে পেরেছি, আপনি যত হাঁটবেন তত ভালো থাকতে পারবেন। এটি নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। বয়স, অঞ্চল ও জলবায়ু—সব ক্ষেত্রেই হাঁটার পরিমাণ একই। এ ছাড়া আমাদের বিশ্লেষণ থেকে ইঙ্গিত পেয়েছি যে, সব ধরণের মৃত্যুঝুঁকি হ্রাস করতে এবং বিশেষ করে কার্ডিওভাসকুলার রোগ থেকে পরিত্রাণ পেতে দিনে চার হাজার কদমের মতো হাঁটা প্রয়োজন।’
বিভিন্ন তথ্য থেকে এটা দেখা গেছে যে, অলস জীবনযাপন কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি বাড়ায় এবং আয়ু কমাতে পারে। সমীক্ষা অনুসারে, বিশ্বের জনসংখ্যার এক চতুর্থাংশেরও বেশি মানুষ পর্যাপ্ত শারীরিক ব্যায়ামের সঙ্গে যুক্ত নয়।
এ ক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীর সংখ্যাই বেশি এবং ধনী দেশগুলোর ব্যক্তিরা উন্নয়নশীল দেশগুলোর তুলনায় কম শারীরিক পরিশ্রম করেন। অলসতা এবং শারীরিক পরিশ্রম না করার কারণে বিভিন্ন রোগে প্রতি বছর ৩২ লাখ মানুষের মৃত্যু হয়।
বিশ্বব্যাপী মৃত্যুর যেসব সাধারণ কারণ রয়েছে সে ক্ষেত্রে অপর্যাপ্ত শারীরিক কার্যকলাপের কারণে মৃত্যুকে চতুর্থ স্থানে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। করোনা মহামারির কারণে শারীরিক কার্যকলাপের মাত্রা হ্রাস পেয়েছে এবং এই অবস্থার এখনো কোনো উন্নতি হয়নি।
সর্বপোরি অধ্যাপক বানাচ বলেন, ‘আমি বিশ্বাস করি যে আমাদের সব সময় ডায়েট এবং ব্যায়ামসহ জীবনধারায় পরিবর্তন আনার ওপর জোর দেওয়া উচিত।’
ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের সহযোগী মেডিকেল ডিরেক্টর প্রফেসর জেমস লিপার বলেন, ‘এই গবেষণা আমাদের দেখায় যে হাঁটাচলা করা স্বাস্থ্যের জন্য কতটা ভালো। এটিকে বিস্ময়কর ওষুধ হিসাবেও প্রশংসা করা যায়।’

আওয়ামী লীগ সরকারের আমলে পরিকল্পনাহীনভাবে কেনা ১৮ কোটি টাকা মূল্যের দুটি রেডিওথেরাপি মেশিন বর্তমানে ব্যবহার না হয়ে ভাঙারির পথে বলে জাতীয় সংসদে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিকল্পনামন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা নিশ্চিত না করেই এসব যন্ত্রপাতি আমদানি করা হয়েছিল।
২০ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২০ ঘণ্টা আগে
অ্যান্টিবায়োটিকের আক্রমণের মুখে ব্যাকটেরিয়া শুধু নিজেদের জিনই নয়, একে অন্যের কাছে কার্যকর প্রোটিন পাঠিয়েও তারা সম্মিলিতভাবে বেঁচে থাকার চেষ্টা করে। গুরুত্বপূর্ণ এই প্রমাণটি এবারই প্রথমবারের মতো পেয়েছেন বিজ্ঞানীরা। ‘সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত এই গবেষণা ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী...
২০ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন হামের উপসর্গে ও একজনের মৃত্যু হামে হয়েছে। আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২ দিন আগে