Ajker Patrika

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০১ জুন ২০২৬, ১৮: ০৮
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪৯৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯০ শিশু।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত তথ্য দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সিলেট, ময়মনসিংহ ও খুলনায় একটি করে শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৫৮৮ শিশুর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়েছে ৪৫ জনের। একই সময় উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১৩৪ জনের। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ৯ হাজার ৯৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭২ হাজার ৭০ জনের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত