মাথাব্যথার অনেক ধরনের মধ্যে মাইগ্রেন একটি। এটি মাথার যেকোনো এক পাশ থেকে শুরু হয়ে পুরো মাথায় বা একেক সময় একেক অংশে হতে পারে। এই ব্যথা ৪ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।
লক্ষণ
- বমি বা বমির ভাব হতে পারে।
- মুড সুইং, মাথা ঘোরা, অবসাদ হতে পারে।
- আলোর প্রতি সংবেদনশীলতা বাড়তে পারে।
মুক্ত হতে
- আলো ও শব্দে মাইগ্রেনের ব্যথা বাড়ে। অন্ধকার ঘরে শুয়ে থাকলে উপকার পাওয়া যায়।
- হট ও কোল্ড ওয়াটার ব্যাগ বদল করে ঘাড়ে ও মাথায় ব্যবহার করতে পারেন।
- নিয়মিত ৬ থেকে ৮ ঘণ্টা ঘুমাতে হবে। রাতে ঘুমাতে যাওয়া ও সকালে ওঠার জন্য একটি নির্দিষ্ট সময় বেছে নিতে হবে।
- রাতে ঘুমানোর আগে নিকোটিন ও অ্যালকোহল গ্রহণ করা যাবে না।
- কপালে বরফের প্যাক ব্যবহার করতে পারেন।
- ঘাড়, মাথার ত্বকে আলতো করে ম্যাসাজ করতে পারেন।
- মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব ইত্যাদি মাথার কাছে রেখে ঘুমানো যাবে না।
- লেবু ও আদা চা মাইগ্রেনের যন্ত্রণা কমাতে সাহায্য করে।
- ইয়োগা করতে পারেন।
- পরিমিত পরিমাণে ক্যাফেইনসমৃদ্ধ পানীয়, যেমন চা ও কফি মাথাব্যথা কমাতে সহায়তা করে।
- পর্যাপ্ত পানি পান করতে হবে; প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে দিনে দুই থেকে আড়াই লিটার পানি।
- সবুজ শাকসবজি, ডিম, কাজুবাদাম, কলা, মাশরুম, বাদাম ইত্যাদি নিয়মিত খেলে উপকার পাবেন।










