
রাজধানীর নিম্ন আয়ের মানুষের মধ্যেই মানসিক ব্যাধির প্রবণতা সবচেয়ে বেশি। তবে আর্থসামাজিক অবস্থার কারণে তাদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি উপেক্ষিত। ঢাকায় বসবাসকারী নিম্ন আয়ের মানুষের ২৪ শতাংশই কোনো না কোনো মানসিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। এমন তথ্য উঠে এসেছে মানসিক স্বাস্থ্যবিষয়ক এক গবেষণায়।
মানসিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও দক্ষ স্বাস্থ্য পেশাজীবীর অভাব, আর্থিক সীমাবদ্ধতা এবং সামাজিক নিন্দার মতো বিষয় নিম্ন আয়ের মানুষের মানসিক স্বাস্থ্যের নাজুক পরিস্থিতিতে প্রভাব ফেলছে বলে গবেষণায় দেখা গেছে। গবেষণা নিবন্ধটির শিরোনাম ‘ডিস্ট্রিবিউশন অব মেন্টাল হেলথ প্রবলেমস ইন ডিফারেন্ট সোশিও-ইকোনমিক গ্রুপস অব ঢাকা সিটি’ (ঢাকা নগরের বিভিন্ন আর্থসামাজিক শ্রেণির মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যার হার)। এটি প্রকাশিত হয়েছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের জার্নালের সর্বশেষ সংখ্যায়। এতে বলা হয়, রাজধানীর নিম্ন আয়ের মানুষের ২৪ দশমিক ৩ শতাংশের মধ্যেই মানসিক ব্যাধি দেখা দিচ্ছে। আর নিম্ন-মধ্যম আয় এবং উচ্চ মধ্যম আয়ের শ্রেণির মধ্যে এর প্রবণতা যথাক্রমে ১৫ দশমিক ৭ ও ৮ দশমিক ৪ শতাংশ। রাজধানীর তিন শ্রেণির ৫৭৬ ব্যক্তির ওপর গবেষণাটি চালানো হয়েছে।
সংশ্লিষ্ট গবেষকেরা বলছেন, মানসিক সমস্যা মানুষের স্বাস্থ্য, ব্যক্তিগত উৎপাদনশীলতা, সৃজনশীলতা, পারিবারিক সৌহার্দ্য এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলে। গবেষণাটিতে নিম্ন আয়ের মানুষের মাসিক উপার্জন ধরা হয়েছে ১৫ হাজার টাকার কম। নিম্ন মধ্যম আয়ের ক্ষেত্রে ১৬ হাজার থেকে ৩০ হাজার এবং উচ্চ মধ্য আয়ের ক্ষেত্রে ৩০ হাজার টাকার বেশি উপার্জন ধরা হয়েছে। গবেষণাটিতে রাজধানীর বস্তি ও অভিজাত এলাকার মানুষদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে ঢাকার কামরাঙ্গীরচর, মিরপুর, বসুন্ধরা, বনশ্রী ও ধানমন্ডি এলাকার পরিবারগুলোর তথ্য নেওয়া হয়েছে।
গবেষণার মুখ্য গবেষক ডা. আতিয়া শারমিন আজকের পত্রিকাকে বলেন, ‘গবেষণায় অর্থনৈতিক কারণ ছাড়াও সামাজিক সুবিধা, স্বাস্থ্যসেবার প্রাপ্যতা, নাগরিক সুবিধা ইত্যাদি দেখা হয়েছে। নিম্নবিত্তদের মধ্যে ট্রমাটিক ডিজঅর্ডার বেশি দেখা গেছে। আর নিম্ন মধ্যবিত্তদের মধ্যে দেখা গেছে জ্ঞানীয় সমস্যা। অর্থাৎ তাঁদের ভাবনা বেশি, তবে প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি মিলছে না।’
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মুনতাসীর মারুফ আজকের পত্রিকাকে বলেন, ‘বংশগত হলে পরবর্তী প্রজন্মের মধ্যেও মানসিক ব্যাধি হওয়ার আশঙ্কা বেশি থাকে। ছোটবেলায় যৌন হয়রানিসহ বড় ধরনের মানসিক আঘাত, বেকারত্ব, আর্থসামাজিক প্রেক্ষাপট, বিবাহবিচ্ছেদ, সম্পর্কের অবনতি, অশিক্ষা, মাদকাসক্তি, প্রত্যাশাপূরণ না হওয়া—এ রকম অনেক কিছু মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে।’

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৯০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৭৯১ জন মারা গেছে আর হামে মারা গেছে ৯৯ জন।
৪ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়াল। এ ছাড়া গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৬৯৩ জন।
৫ ঘণ্টা আগে
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) ইবোলার প্রাদুর্ভাব ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নিতে যাচ্ছে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানোম গেব্রেয়েসুস। মহাপরিচালক জানান, ২০২৬ সালে এই প্রাদুর্ভাব যে গতিতে আছে সেভাবে চলতে থাকলে ২০১৪ থেকে ২০১৬ সালের...
১৩ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হাম শনাক্তে একজন ও হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের।
১ দিন আগে