ছয় মাস বয়সী শিশুদের জন্যও জরুরি প্রয়োজনে মডার্না ও ফাইজার-বায়োএনটেকের টিকা ব্যবহার করা যাবে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) কর্তৃপক্ষ বিষয়টির অনুমোদন দিয়েছে। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) টিকা বিষয়ক উপদেষ্টাদের সম্মতি পাওয়ার পরই বিষয়টি কার্যকর হবে। আগামীকাল শনিবার টিকা বিষয়ক উপদেষ্টাদের সম্মতির লক্ষ্যে ভোট আহ্বান করা হয়েছে।
সিডিসির পরিচালক ডা. রোচেল ওয়ালেনস্কি সুপারিশে স্বাক্ষর করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, ছোট শিশুদের টিকা প্রদান আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে।
এফডিএর অনুমোদনের পর এখন থেকে মডার্নার টিকা ৬ মাস থেকে ১৭ বছর বয়সীদের জন্য এবং ফাইজার-বায়োএনটেকের টিকা ৬ মাস থেকে ৪ বছর বয়সীদের জন্য অনুমোদিত হলো। ৫ বছরের নিচে ১ কোটি ৭০ লাখ শিশু করোনার টিকার আওতায় এল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এফডিএ’র কমিশনার রবার্ট এম. ক্যালিফ বলেছেন, অনেক অভিভাবকেরা টিকার অপেক্ষায় ছিলেন। এই উদ্যোগ ৬ মাস বয়সী শিশুদের জীবন রক্ষার্থে কাজ করবে।
এফডিএ’র ডিরেক্টর ড. পিটার মার্কস বলেন, ‘এটি একটি মাইলফলক।’
উল্লেখ্য, এর আগে ফাইজার-বায়োএনটেকের টিকা ৫ বছর কিংবা তারও বেশি এবং ১৬ বছর কিংবা তারও বেশি বয়সীদের জন্য অনুমোদিত ছিল। মডার্নার টিকা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য অনুমোদিত ছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৯০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৭৯১ জন মারা গেছে আর হামে মারা গেছে ৯৯ জন।
১ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়াল। এ ছাড়া গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৬৯৩ জন।
৩ ঘণ্টা আগে
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) ইবোলার প্রাদুর্ভাব ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নিতে যাচ্ছে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানোম গেব্রেয়েসুস। মহাপরিচালক জানান, ২০২৬ সালে এই প্রাদুর্ভাব যে গতিতে আছে সেভাবে চলতে থাকলে ২০১৪ থেকে ২০১৬ সালের...
১০ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হাম শনাক্তে একজন ও হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের।
১ দিন আগে