দেশে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে কারও মৃত্যু হয়নি। আজ সোমবার (১৪ জুলাই) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৯৫ জনের নমুনা পরীক্ষার বিপরীতে আটজনের করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছর এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৬৮৩ জন। আর চলতি বছর করোনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। গত সাড়ে পাঁচ বছরে দেশে করোনায় মারা গেছেন ২৯ হাজার ৫২৬ জন।
২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ২২৮ জন। আর নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৩৫ হাজার ৩৫৫টি।

দীর্ঘদিন ধরে প্রচলিত ধারণা হলো, সুস্থ থাকার জন্য একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি রাতে আট ঘণ্টা ঘুম প্রয়োজন। ১৮১৭ সালে ওয়েলশ শিল্পপতি রবার্ট ওউয়েন ‘আট ঘণ্টা কাজ, আট ঘণ্টা বিনোদন ও আট ঘণ্টা বিশ্রাম’-এর ধারণা তুলে ধরেছিলেন। সময়ের সঙ্গে এই ধারণা প্রায় প্রতিষ্ঠিত সত্যে পরিণত হলেও সাম্প্রতিক গবেষণা...
৮ মিনিট আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ১৮ জন, যাদের মধ্যে ১০ জন পুরুষ ও আটজন নারী।
৩৮ মিনিট আগে
ব্রিটেনে এক বছরে মানসিক স্বাস্থ্যের চিকিৎসা নিয়েছে ১০ লাখেরও বেশি শিশু। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করে জানানো হয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি ভুগছে উৎকণ্ঠায় বা অ্যাংজাইটিতে।
৬ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬১৯ এবং নিশ্চিত হামে ৯৩ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৭১২।
১ দিন আগে