দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে একজনের।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮১ জনের নমুনা পরীক্ষার বিপরীতে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তবে এর আগে গতকাল ৮৪ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত শূন্য ছিল।
চলতি বছর এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৭১৯ জন। এ সময় করোনায় ২৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে পুরুষ ১৫ এবং নারী ১৪ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে পাঁচজন এবং সিলেট বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে। গত সাড়ে পাঁচ বছরে দেশে করোনায় মারা গেছে ২৯ হাজার ৫২৮ জন।
২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছে ২০ লাখ ৫২ হাজার ২৬৪ জন। আর নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৩৭ হাজার ৬১৪টি।

দেশে রোবোটিক সার্জারি চালু হওয়া চিকিৎসার জন্য বিদেশমুখী প্রবণতা কমাতে ভূমিকা রাখতে পারে। তাঁর মতে, বিদেশে চিকিৎসা নেওয়ার অন্যতম কারণ দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থার ঘাটতি। তাই দেশের চিকিৎসাসেবার সক্ষমতা ও অর্জনগুলো মানুষের সামনে তুলে ধরার প্রয়োজন রয়েছে...
২ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৪২, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৩৮ ও ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ২৯৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১২১, চট্টগ্রামে ১৩৯, খুলনায় ২৪৬, ময়মনসিংহে ৮৭, রাজশাহীতে ১১৪ ও রংপুরে ৩৪ জন
২ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৭৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮৮০ জন মারা গেছে আর হামে মারা গেছে ৯৯ জন।
২ ঘণ্টা আগে
তরুণদের প্রায় ৮০ শতাংশের শরীরে এমন একটি স্বাস্থ্যঝুঁকির লক্ষণ রয়েছে, যা ভবিষ্যতে হৃদরোগসহ গুরুতর জটিলতার কারণ হতে পারে। অথচ তাঁদের অধিকাংশই এই বিষয়ে সচেতন নন। যুক্তরাষ্ট্রের বোস্টনের গবেষকদের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
২১ ঘণ্টা আগে