
দেশে এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে মোট ৮১০ জনের মৃত্যু হলো। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৭১৫ জন মারা গেছে। আর হামে মারা গেছে ৯৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আজ শুক্রবার জানায়, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩১০ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১০৬ জন। এ ছাড়া রাজশাহীতে ৯০, চট্টগ্রামে ৫৭, বরিশালে ৪৩, ময়মনসিংহে ৬৭, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১০ জন মারা গেছে।
সরকারের তথ্য বলছে, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ৯৫০ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৮৫৪ জন। আর এই সময়ে নমুনা পরীক্ষায় ১৮৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
সারা দেশে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ১ লাখ ২২ হাজার ১৫০ জন চিকিৎসা নিতে হাসপাতালে গেছে এবং তাদের মধ্যে ১ লাখ ৪ হাজার ৭১৭ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ১ লাখ ১ হাজারের বেশি চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। দেশে এ পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ১৫ হাজার ১৯৪ জনের।

যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। চলতি বছরের অর্ধেক এখনো শেষ হয়নি, এরই মধ্যে দেশটিতে ১৯৯১ সালের পর সর্বোচ্চসংখ্যক হাম রোগী শনাক্ত হয়েছে। ফলে টানা দ্বিতীয় বছরের মতো নতুন রেকর্ড গড়ল সংক্রমণ...
১ ঘণ্টা আগে
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, সম্প্রতি তাঁর অটোনমিক নিউরোপ্যাথি (Autonomic Neuropathy) শনাক্ত হয়েছে। তিনি লিখেছেন, এই রোগের কারণে তিনি মাঝেমধ্যে ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন। এর পাশাপাশি আরও গুরুতর স্বাস্থ্যগত কারণে তিনি পদত্যাগ...
২ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৪৫০ জন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ দিন আগে
কিশোর-কিশোরীদের জন্য সহজলভ্য, অন্তর্ভুক্তিমূলক ও যুববান্ধব স্বাস্থ্যসেবা, বিশেষ করে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভলান্টিয়ার পিয়ার লিডার (ভিপিএল) মডেলকে জাতীয় স্বাস্থ্যব্যবস্থায় প্রাতিষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।
১ দিন আগে