ঠান্ডা ও ধুলাবালুর উপদ্রব এবং নাক, চোখ ও মাথাব্যথার জন্য সাইনাসে আক্রান্ত রোগীদের কষ্ট পেতে হয়। প্রচুর ভিটামিন সি-জাতীয় খাবার খেলে সংক্রমণের বিরুদ্ধে একটি প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এ ছাড়া কিছু ঘরোয়া উপায়ের মাধ্যমে তাৎক্ষণিক মুক্তি পাওয়া যায়।
পর্যাপ্ত পানি পান করতে হবে। শরীরে পানির ভারসাম্য ঠিক থাকলে পানিশূন্যতা ও সাইনাসের ব্যথা থেকেও মুক্তি পাওয়া সম্ভব। পানি পান করার পাশাপাশি বেশি বেশি তরল খাবার খেতে হবে।
সাইনোসাইটিস হলে নাক, চোখ ও মাথা প্রচণ্ড ব্যথা করে। নাক বন্ধ হয়ে যাওয়াসহ চোখ জ্বালাপোড়া করে। এ সময় টগবগে গরম পানির ভাপ নিলে প্রশান্তি আসবে এবং ব্যথা কমে যায়। পানি গরম করার সময় তাতে পুদিনাপাতা মিশিয়ে নিলে আরও ভালো ফল পাওয়া যায়।
ভাপ নেওয়ার সময়
বন্ধ নাক খুলে গিয়ে তরল সর্দি বেরিয়ে যায়। এ সময় সর্দি বের করে দিয়ে ভালোভাবে নাক পরিষ্কার করে নিতে হবে। এর মাধ্যমে ব্যাকটেরিয়া বা ভাইরাস সহজে দূর হয়ে যাবে নাক থেকে।
সাইনাসে আক্রান্ত হলে গরম চা, পানি, স্যুপ গরম গরম খেতে পারেন।
সূত্র: হেলথলাইন ও অন্যান্য

ডায়াবেটিসের নীরব সতর্কবার্তা বলা হয় প্রি-ডায়াবেটিসকে। এর অর্থ হলো, রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। কিন্তু তা টাইপ-২ ডায়াবেটিস হিসেবে গণ্য করার মতো যথেষ্ট বেশি নয়। সঠিক জীবনযাপন এবং খাদ্যাভ্যাসের পরিবর্তনের মাধ্যমে এই অবস্থার পরিবর্তন করা সম্ভব।
২৭ মিনিট আগে
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়েছে ৪২ জনের। আর গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত (১৯ দিনে) মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭১ জনে।
১৪ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর ও অধিদপ্তরাধীন সব প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় এই নির্দেশনা দেওয়া হয়।
১৮ ঘণ্টা আগে
আগামী রোববার থেকে যে জরুরি হামের টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে, তাতে প্রাদুর্ভাব বেশি এমন উপজেলাগুলোর শিশুদের আগে টিকা দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এসব কথা জানিয়েছে। দেশজুড়ে অতিসংক্রামক রোগ হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পরিপ্রেক্ষিতে গত বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী...
১ দিন আগে