শরীরে দ্রুত পুষ্টি জোগাতে এবং শাকসবজি ও ফলের দৈনিক চাহিদা মেটাতে স্মুদির বিকল্প নেই। সকালে ঝটপট এনার্জি পেতে এক গ্লাস ফ্রুট স্মুদি অনেকের প্রিয়। আপনি হয়তো জানেন, স্মুদি তৈরির একটি ভুল অভ্যাসের কারণে এর আসল পুষ্টিগুণ থেকে বঞ্চিত হচ্ছেন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ডেভিসের বিজ্ঞানীদের এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য। তাঁদের মতে, কিছু ফলের ভুল সংমিশ্রণ স্মুদির পুষ্টি শোষণ ক্ষমতা এক ধাক্কায় অনেকটা কমিয়ে দেয়। গবেষক দলের প্রধান ড. হাভিয়ের ওটাভিয়ানি ব্যাখ্যা করেছেন, এর পেছনে দায়ী ‘পলিফেনল অক্সিডেজ’ নামক একটি এনজাইম। কলা খোসা ছাড়ানোর পর বাতাসে রাখলে কালো কিংবা বাদামি হয়ে যায়। এর পেছনে এই পিপিও এনজাইমই দায়ী। কলাকে ফ্ল্যাভানল-সমৃদ্ধ অন্যান্য ফলের সঙ্গে যখন ব্লেন্ড করা হয়, তখন কলার উচ্চমাত্রার পিপিও এনজাইম অন্য ফলের ফ্ল্যাভানল উপাদানগুলোকে নষ্ট করে ফেলে। ফলে শরীর তা শোষণ করতে পারে না।
বেশির ভাগ মানুষ স্মুদিকে ঘন ও সুস্বাদু করতে এতে কলা ব্যবহার করেন। তবে গবেষণায় দেখা গেছে, বেরি অথবা আপেলের মতো ফলের সঙ্গে কলা মেশালে তা শরীরে ‘ফ্ল্যাভানল’ নামক গুরুত্বপূর্ণ উপাদান শোষণে প্রচণ্ড বাধা সৃষ্টি করে। ফ্ল্যাভানল হলো উদ্ভিজ্জ অ্যান্টিঅক্সিডেন্টের (পলিফেনল) একটি ধরন। এটি হৃদ্রোগের ঝুঁকি কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। আপেল, নাশপাতি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, আঙুর ও কোকোতে প্রচুর পরিমাণে ফ্ল্যাভানল থাকে। তবে অন্য ফলের সঙ্গে স্মুদিতে মাত্র একটি কলা যোগ করার কারণে রক্ত এবং প্রস্রাবে ফ্ল্যাভানল শোষণের পরিমাণ প্রায় ৮৪ শতাংশ কমে যায়।
সূত্র: ডেইলি মেইল

দেশে ডেঙ্গুর পাশাপাশি হামের উপসর্গে মৃত্যুর সংখ্যাও বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৭৩ জনের মৃত্যু হয়েছে।
১৫ ঘণ্টা আগে
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২১ জনে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯২০ জন।
১৬ ঘণ্টা আগে
ডব্লিউএইচও জানায়, বিশ্বের ২৬টি দেশে নারীদের ক্যানসারজনিত মৃত্যুর প্রধান কারণ জরায়ুমুখ ক্যানসার। এসব দেশের অধিকাংশই সাব-সাহারান আফ্রিকা এবং দক্ষিণ ও মধ্য আমেরিকা, মেলানেশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অংশে অবস্থিত।
১ দিন আগে
মানসিক স্বাস্থ্যসেবা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন কমিউনিটি মেন্টাল হেলথ প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রাথমিকভাবে ২০টি উপজেলায় পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হলেও ধাপে ধাপে দেশের ৫০০টি উপজেলায় এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
২ দিন আগে