বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) বিভিন্ন ধরনের প্রায় ২০ হাজার কিট দিয়েছে চীন ভিত্তিক সিনোভ্যাক বায়োটেক (বাংলাদেশ) লিমিটেড। রক্ত পরীক্ষার এসব কিটের মধ্যে রয়েছে: এইচবিএসএজি, ম্যালেরিয়া, সিফিলিস, এবিও ব্লাড গ্রুপ টেস্টিং কিট।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সিনোভ্যাক বায়োটেক (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চিছাও ঝাং কিটগুলো উপাচার্য অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহমেদের কাছে হস্তান্তর করেন।
এ সময় অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহমেদ বলেন, ‘রক্ত পরীক্ষার কিট হস্তান্তরের মধ্য দিয়ে বিএসএমএমইউ ও সিনোভ্যাকের মধ্যে একটি নতুন অধ্যায় শুরু হলো। এই অনুদানের জন্য সিনোভ্যাক বায়োটেককে আন্তরিক ধন্যবাদ। সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে রক্ত পরিসঞ্চালন সম্পর্কিত স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে তাঁদের সঠিক চিকিৎসাসেবায় সহায়ক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
অনুষ্ঠানে সিনোভ্যাক বায়োটেক (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চিছাও ঝাং বলেন, ‘সিনোভ্যাকের পক্ষ থেকে গরিব ও দুস্থ রোগীদের রক্তের বিভিন্ন পরীক্ষায় ১৯ হাজার ৯৭৫টি কিট দেওয়া হয়েছে। পরিমাণে কিট অনেক কম হলেও রক্তের সঠিক পরীক্ষার এগুলো ইতিবাচক প্রভাব ফেলবে।’
এ সময় বিএসএমএমইউয়ের রক্ত পরিসঞ্চালন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসব স্বাস্থ্যকেন্দ্রের বেতন-ভাতা, ওষুধ, চিকিৎসা ও শল্যচিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং প্রশাসনিক ব্যয় নির্বাহে ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত নয় মাসের সম্ভাব্য পরিচালন ব্যয়ের জন্য অর্থ চাওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
দেশে ডেঙ্গুর পাশাপাশি হামের উপসর্গে মৃত্যুর সংখ্যাও বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৭৩ জনের মৃত্যু হয়েছে।
২১ ঘণ্টা আগে
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২১ জনে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯২০ জন।
১ দিন আগে
ডব্লিউএইচও জানায়, বিশ্বের ২৬টি দেশে নারীদের ক্যানসারজনিত মৃত্যুর প্রধান কারণ জরায়ুমুখ ক্যানসার। এসব দেশের অধিকাংশই সাব-সাহারান আফ্রিকা এবং দক্ষিণ ও মধ্য আমেরিকা, মেলানেশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অংশে অবস্থিত।
১ দিন আগে