স্বাস্থ্যকর খাবার হিসেবে মাশরুম সুপরিচিত। এটি কেবল ক্যানসার ও অকালমৃত্যুর ঝুঁকি কমায় না, এই সুপারফুডগুলো কোনো ব্যক্তির মানসিক স্বাস্থ্যের জন্যও উপকারী হতে পারে। যুক্তরাষ্ট্রের পেন স্টেট কলেজ অব মেডিসিনের নেতৃত্বে নতুন এক গবেষণায় এটি প্রমাণিত হয়েছে।
এই গবেষণায় পেন স্টেটের গবেষকেরা ২০০৫ এবং ২০১৬ এর মধ্যে ২৪ হাজারের বেশি মার্কিন প্রাপ্তবয়স্কদের কাছ থেকে সংগৃহীত ডায়েট ও মানসিক স্বাস্থ্যের তথ্য ব্যবহার করেছেন। গবেষণাটি জার্নাল অব অ্যাফেকটিভ ডিসঅর্ডার্সে প্রকাশিত হয়েছে।
গবেষকদের মতে, মাশরুমে রয়েছে এরগোথিওনাইন নামের একটি অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন মানসিক রোগ, যেমন সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার ও হতাশা প্রতিরোধে সাহায্য করে।
গবেষক দলের প্রধান জিব্রিল বলেন, মাশরুম হলো অ্যামিনো অ্যাসিড এরগোথিওনাইনের সর্বোচ্চ খাদ্যের উৎস। এর উচ্চমাত্রা থাকলে অক্সিডেটিভ স্ট্রেসের ঝুঁকি কমতে পারে, যা হতাশার লক্ষণগুলোও কমাতে সক্ষম।
পেন স্টেট ক্যানসার ইনস্টিটিউটের গবেষক ও জনস্বাস্থ্য বিজ্ঞানের অধ্যাপক জশুয়া মাসকট বলেন, এই গবেষণায় মাশরুম খাওয়ার সম্ভাব্য স্বাস্থ্যসুবিধার কথা প্রমাণিত হয়েছে।
উল্লেখ্য, এই গবেষণার আগে মাশরুম খাওয়া ও বিষণ্নতার মধ্যে সম্পর্ক পরীক্ষা করার জন্য কয়েকটি গবেষণা হয়েছে। তবে অধিকাংশ পরীক্ষায় ১০০-এরও কম লোক অংশগ্রহণ করে। ওই সব গবেষণায়ও বিষণ্নতা হ্রাস এবং অন্যান্য রোগ প্রতিরোধের মাধ্যম হিসেবে মাশরুম সেবনের সম্ভাব্য ক্লিনিক্যাল ও জনস্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরা হয়।

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে দেশজুড়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৭ জনে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সর্বশেষ প্রতিবেদন থেকে হাম পরিস্থিতির এই তথ্য জানা গেছে।
১৪ ঘণ্টা আগে
আমাদের শরীরের বিপাক ক্রিয়া, পুষ্টি সঞ্চয়, রক্ত পরিশোধন ও ক্ষতিকর টক্সিন শরীর থেকে বের করে দেওয়ার মতো অনেক অত্যাবশ্যকীয় কাজ করে লিভার বা যকৃৎ। গুরুত্বপূর্ণ এই অঙ্গের নীরব ঘাতক হেপাটাইটিস। বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ নিজের অজান্তে এই ভাইরাসের সংক্রমণ নিয়ে বেঁচে আছেন এবং লিভার...
২০ ঘণ্টা আগে
খেলাধুলা বা বিনোদনের কোনো বিশেষ মাধ্যমের ভক্ত হওয়া শুধু সময় কাটানোর উপায় নয়, এটি আমাদের জীবনের একটা বড় অংশজুড়ে থাকে। আর তাই এই বিষয়গুলো মানুষের মানসিক সুস্থতা বাড়াতে এবং একাকিত্ব দূর করতে দারুণ ভূমিকা রাখে। ‘ফ্যানস হ্যাভ মোর ফ্রেন্ডস’ বইয়ের তথ্য অনুযায়ী, যারা কোনো দলের...
২১ ঘণ্টা আগে
বর্ষাকালে পরিবেশে আর্দ্রতা অনেকটা বেড়ে যায় এবং বিভিন্ন ধরনের জীবাণু, ভাইরাস ও ব্যাকটেরিয়া দ্রুততম সময়ে ছড়িয়ে পড়ে। এ সময় চোখে সংক্রমণ, অ্যালার্জি, চুলকানি, লাল লাল ভাব এবং পানি পড়ার মতো সমস্যা বেশি দেখা যায়। এগুলো থেকে মুক্ত থাকতে তাই বর্ষায় চোখের বিশেষ যত্ন নেওয়া জরুরি।
২১ ঘণ্টা আগে