
ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশ প্রসঙ্গে একের পর এক ভুল, অপতথ্য ছড়িয়ে যাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ ৫ আগস্ট পরবর্তী সময়ে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত পাঁচটি ভুয়া সংবাদ শনাক্ত করেছে। এ সংবাদমাধ্যমগুলোর একটি রিপাবলিক বাংলা। বাংলাদেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে সংবাদমাধ্যমটি দাবি করেছে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলেরসম্প্রচার বন্ধ করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সংবাদমাধ্যমটির ফেসবুক পেজে বুধবার (২৭ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টায় দেওয়া একটি পোস্টে এমন দাবি করা হয়। পরবর্তী সময়ে বাংলাদেশি অনেক ফেসবুক ব্যবহারকারীরাও দাবিটি সত্য ভেবে পোস্ট করেছেন।

‘বিডি ২৪ ঘণ্টা ডটকম (bd 24 ghonta. com) ’ নামেরএকটি ভেরিফায়েড ফেসবুকপেজ থেকে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় পোস্টকরে দাবি করা হয়, ‘বাংলাদেশে বন্ধ করা হল সমস্ত ভারতীয় স্যাটেলাইট চ্যানেল। আজ থেকে বন্ধ করা হল সম্প্রচার।’ ঘণ্টা ছয়েকের ব্যবধানে পোস্টটিতেপ্রায় ৬ হাজার রিয়েকশন পড়েছে, শেয়ার হয়েছে ৪ শতাধিক।
বাংলাদেশে ভারতীয় স্যাটেলাইট চ্যানেল বন্ধের দাবির সত্যতা কী?
প্রাসঙ্গিক কি–ওয়ার্ড সার্চে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ হওয়ার ব্যাপারে দেশীয় সংবাদমাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরে দাবিটি সম্পর্কে জানতে যোগাযোগ করা হয় ক্যাবল অপারেটরদের সংগঠন কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (কোয়াব) যোগাযোগ করা হয়। সংগঠনটির অফিস সেক্রেটারি ইকবাল হোসাইন আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগকে জানান, বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল বন্ধের ব্যাপারে তাঁর কাছে কোনো তথ্য নেই। সরকার থেকেও সংগঠনটিকে এমন কোনো নোটিশ দেওয়া হয়নি। সম্প্রচার স্বাভাবিক আছে।
একই ব্যাপারে জানতে তথ্য মন্ত্রণালয়য়ের জনসংযোগ কর্মকর্তা মামুন অর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগকে বলেন, ‘এ সম্পর্কে তিনিও কিছু জানেন না।’
এ ছাড়া এ প্রতিবেদন লেখার সময় (বৃহস্পতিবার, সন্ধ্যা ৭ টা) পর্যন্ত একাধিক মাধ্যমে যাচাই করে দেখা যায়, দেশে ভারতীয় বিভিন্ন চ্যানেলের সম্প্রচার চলছে। এসব চ্যানেলের মধ্যে আছে স্টার জলসা, জি বাংলা সিনেমা, জি বাংলা, ভারতীয় রাষ্ট্রীয় মালিকানা চ্যানেল দূরদর্শন বাংলা, সনি আট ইত্যাদি।
অর্থাৎ, বাংলাদেশে ভারতীয় চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবিটি সঠিক নয়।
প্রসঙ্গত, গত ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশ ছেড়ে প্যারিসে পাড়ি জমিয়েছেন দাবিতে প্রতিবেদন প্রকাশ করে রিপাবলিক বাংলা। আবার নভেম্বরের মাঝামাঝিতে স্বাধীনতার পর বাংলাদেশে প্রথমবারের মতো সরাসরি পণ্যবাহী জাহাজ আসে পাকিস্তান থেকে।
এই জাহাজ আসার প্রেক্ষিতে একই সংবাদমাধ্যমে দাবি করা হয়, পাকিস্তান থেকে আসা এই জাহাজ অস্ত্র নিয়ে এসেছে বাংলাদেশে। তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দুটি দাবিই ভুয়া হিসেবে প্রতীয়মান হয়।

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ও তাঁর পরিবার মুসলিমদের ধর্মীয় পোশাক পরে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন—এমন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই এটিকে সত্য মনে করে শেয়ার করছেন।
৪ দিন আগে
সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ফটোকার্ড শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ইরানি নারীরা তাঁদের মূল্যবান স্বর্ণালংকার দান করে সরকারকে যুদ্ধের সরঞ্জাম তৈরির কাজে সহায়তা করছেন।
৫ দিন আগে
চেলসি নারী ফুটবল দলের গোলকিপার ছিলেন জাইমা রহমান—ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের এমন মন্তব্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। জাইমা রহমানকে নিয়ে এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
৫ দিন আগে
পূর্ণিমার রাতে মানুষের আচরণ বদলে যায়, মেজাজ খিটখিটে হয়, এমনকি অপরাধ প্রবণতাও বাড়ে—এমন ধারণা বহুদিন ধরে প্রচলিত। এই বিশ্বাসকে ‘লুনাসি ইফেক্ট’ বা ‘লুনার ইফেক্ট’ বলা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা জায়গায় প্রায়ই দাবি করা হয়, পূর্ণিমার প্রভাবে মানুষ বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে, এ সময় ঝগড়া-বিবাদ...
৬ দিন আগে