
ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফসহ বেশ কয়েকজন তারকা সম্প্রতি ডিপ ফেইক ভিডিওর শিকার হয়েছেন। বাংলাদেশি অভিনেত্রীদের ক্ষেত্রে এমনটা খুব একটা শোনা যায় না। তবে এবার ডিপ ফেইকের শিকার হয়েছেন বাংলাদেশের ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা।
ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে অন্তত গত বছরের ২৫ অক্টোবর থেকে তানজিন তিশার ভিডিওটি প্রচার হতে দেখা যায়। সম্প্রতি আবার গত ২৯ ডিসেম্বর বেশ কিছু পেজে পুনরায় ভিডিওটি প্রচার হতে দেখা যাচ্ছে। গত ৫ দিনে দুটি পেজ থেকে ভিডিওটি ৩০ হাজারের বেশিবার দেখা হয়েছে। রিঅ্যাকশন পড়েছে প্রায় ৮০০। এসব পেজের কমেন্টে পুরো ভিডিও দেখতে কিছু টেলিগ্রাম লিংকও শেয়ার করা হচ্ছে। এমন একটি টেলিগ্রাম চ্যানেলে গিয়ে দেখা যায়, চ্যানেলটিতে ৫ শতাধিক সদস্য রয়েছে।
ডিপ ফেইকের বিষয়টি যেভাবে নিশ্চিত হওয়া যায়
ভাইরাল ভিডিওটি থেকে কিছু ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে একটি পর্নো ওয়েবসাইটে মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটিতে এক নারীকে পোশাক পরিবর্তন করতে দেখা যায়। ভিডিওটি পর্যবেক্ষণ করে চরিত্রটির পেছনের দেয়ালের টাইলস, ছাদের রংসহ পারিপার্শ্বিক অন্যান্য বস্তুর সঙ্গে তানজিন তিশার বলে দাবিতে ভাইরাল ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।
মূলত, পর্নো সাইটের ওই নারীর মুখাবয়ব প্রযুক্তির সহায়তায় পরিবর্তন করে তানজিন তিশার মুখমণ্ডল বসিয়ে দেওয়া হয়েছে। ইদানীং বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)ভিত্তিক টুল ব্যবহার করে খুব সহজে ডিপ ফেইক ভিডিও তৈরি করা যায়। এসব টুল বিনা মূল্যে পাওয়া যায়। সম্প্রতি ভারতীয় কয়েকজন অভিনেত্রীর আপত্তিকর ভিডিও প্রকাশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও ডিপ ফেইক ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। এরপর ভারত সরকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কর্তৃপক্ষকে এ বিষয়ে কঠোরভাবে সতর্ক করে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর করমর্দনের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে
সম্প্রতি একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে—ছবিটি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের।
২ দিন আগে
২০২৪ সালের গণ-অভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একাধিক পলাতক নেতা-কর্মীকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ছাড়া
৩ দিন আগে
জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক মিথ্যা দাবি করেছেন। যদিও তিনি বেশিরভাগ ক্ষেত্রেই আগে থেকে প্রস্তুত করা বক্তব্য অনুসরণ করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাঁর বক্তব্যের বেশ কিছু ভুয়া বা মিথ্যা দাবি শনাক্ত করেছে। এখানে তাঁর কয়েকটি দাবির তথ্য যাচাই
৫ দিন আগে