
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের কন্যা বুশরা আফরিন বাংলাদেশের প্রথম ‘চিফ হিট অফিসার’ (সিএইচও)। এই পদে তিনি নিয়োগ পান গত বছরের মে মাসে। দেশের চলমান তীব্র তাপ প্রবাহের পরিপ্রেক্ষিতে আলোচনায় এসেছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক নারীর নাচের ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, ভিডিওর ওই নারী বুশরা আফরিন।
গত ২১ এপ্রিল ‘মাহফুজ নোয়াখালী’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়। ২৪ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে, ঘরোয়া পরিবেশে এক নারী নাচছেন, মাঝেমধ্যে আরেকজন নারী তাঁকে সঙ্গ দিচ্ছেন। তাঁদের ঘিরে বসে আছেন আরও কিছু নারী ও শিশু।
ভিডিওটি আজ বুধবার (১ মে) রাত ৮টা পর্যন্ত ৯ লাখ ৬ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটিতে রিয়েকশন পড়েছে ৮ হাজারের বেশি। কমেন্ট পড়েছে দুই শতাধিক। এসব কমেন্টে ফেসবুক ব্যবহারকারীদের কেউ কেউ দাবিটির সত্যতা নিয়ে সন্দেহ করেছেন। তবে অধিকাংশ কমেন্টকারীই ভিডিওটিতে থাকা নারীকে বুশরা আফরিন হিসেবে ধরে নিয়ে মন্তব্য করেছেন।
ভিডিওটি থেকে কিছু কি–ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘Mujra Party’ নামের একটি টিকটক অ্যাকাউন্টে একই নারীর দুটি ভিডিও পাওয়া যায়। ভিডিওগুলো ২০২৩ সালের ২৭ আগস্ট টিকটক অ্যাকাউন্টটিতে পোস্ট করা হয়। তবে ভিডিওগুলোতে নারীটি সম্পর্কে এবং ভিডিওর স্থান সম্পর্কে কোনো তথ্য নেই।
এ ছাড়া ‘Streetpoint 633’ নামের একটি ইউটিউব চ্যানেলেও ২০২৩ সালের ৯ জুলাই শর্ট ভিডিও আকারে একই নারীর নাচের ভিডিও পোস্ট করা হয়। এখান থেকেও নৃত্যরত নারীর কোনো পরিচয় পাওয়া যায়নি।
তবে কেউ কেউ দাবি করেছেন, ভিডিওটি পাকিস্তানি এক তরুণীর। কেউ দাবি করেছেন, নৃত্যরত ওই নারী এক ভারতীয় টিকটক তারকা।
ভিডিওর নারীটি আসলেই হিট অফিসার বুশরা আফরিন কিনা তা যাচাইয়ে তাঁর ছবির সঙ্গে নৃত্যরত ভাইরাল নারীর চেহারা মিলিয়ে দেখা হয়। সংবাদমাধ্যম সূত্রে পাওয়া বুশরা আফরিনের বিভিন্ন ছবির সঙ্গে নৃত্যরত ভাইরাল নারীর চেহারার মিল পাওয়া যায়নি।
অর্থাৎ ইন্টারনেট থেকে এক নারীর নাচের ভিডিও ডাউনলোড করে সেটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চিফ হিট অফিসার বুশরা আফরিনের নাচের ভিডিও দাবিতে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে।

১৭ মে দিবাগত রাত ৩টা ২১ মিনিটে শেয়ার করা ওই ভিডিওটি আজ (১৯ মে) সকাল ১০টা ৪২ মিনিট পর্যন্ত প্রায় ১ লাখ ৫৮ হাজার ৮০০ বার দেখা হয়েছে। ভিডিওটিতে ১৯ হাজার রিয়েকশন, ৩১২ কমেন্ট রয়েছে। এ ছাড়া পোস্টটি এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ৪০০ বার রিপোস্ট করা হয়েছে।
৩ ঘণ্টা আগেসাবেক তারকা ক্রিকেটার ও আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার নড়াইলের বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
১ দিন আগে
আওয়ামী লীগ নেতা ও সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় মানুষের ঢল নেমেছে— দাবিতে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে
লালমনিরহাট সীমান্তে বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে হামলা চালিয়েছে বাংলাদেশের মুসলিমরা—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে