সাবেক তারকা ক্রিকেটার ও আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার নড়াইলের বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ওই ফটোকার্ডে দাবি করা হচ্ছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন—যারা মাশরাফির বাড়িঘর পুড়িয়েছে, তারা মূলত জুলাই বিপ্লবের সূর্যসন্তান।
এই দাবিতে পোস্ট আছে এখানে # (আর্কাইভ ), এখানে (আর্কাইভ )।
‘Political Voice’ নামের একটি ফেসবুক পেজ থেকে ১৪ মে সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে আলোচিত দাবিতে সম্ভাব্য প্রথম পোস্টটি শেয়ার করা হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি ছড়িয়েছে। আজ (১৮ মে) বেলা ১১টা ২২ মিনিট পর্যন্ত পোস্টটিতে প্রায় ১ হাজার ৩০০ রিঅ্যাকশন, ৭৩৬ কমেন্ট ও ৪২ শেয়ার রয়েছে।
শেয়ার করা পোস্টের কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, ব্যবহারকারীদের একটি বড় অংশ প্রচারিত দাবিটিকে সম্পূর্ণ সত্য মনে করছেন এবং এর জেরে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে লক্ষ্য করে তীব্র নেতিবাচক ও আক্রমণাত্মক মন্তব্য করছেন।
‘Suborna Ahmed Bina’ নামের একটি ফেসবুক পেজ থেকেও আলোচিত ফটোকার্ডটি শেয়ার করে ক্যাপশনে বলা হয়, ‘ধন্যবাদ আপনাকে এই মন্তব্য করার জন্য। এই পোস্টর মাধ্যমে মানুষ জানতে পেরেছে।’
দাবিটির সত্যতা যাচাই করতে প্রথমে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করা হয়। ফটোকার্ডটিতে কোনো তথ্যসূত্রের উল্লেখ করা হয়নি।
সংশ্লিষ্ট কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধানে আলোচিত দাবির পক্ষে জাতীয় কোনো গণমাধ্যমে কোনো প্রতিবেদন কিংবা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজ কিংবা সাম্প্রতিক সময়ে দেওয়া কোনো বক্তব্যেও তাঁর এমন মন্তব্য করার কোনো প্রমাণ বা হদিস পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে,‘Daily Mollar Desh’ নামের একটি ফেসবুক পেজে আলোচিত ফটোকার্ডটির মূল উৎস খুঁজে পাওয়া যায়। মূলত ১৪ মে বেলা ৩টা ২৫ মিনিটে শেয়ার করা ওই ফটোকার্ডটিই পরবর্তী সময় বিভিন্ন ব্যক্তিগত অ্যাকাউন্ট ও ফেসবুক পেজে সত্য মনে করে শেয়ার করা হয়।

অনুসন্ধানে দেখা যায়,‘আমার দেশ’ পত্রিকার ফেসবুক পেজের আদলে ‘Daily Mollar Desh’ পেজটি তৈরি করা হয়েছে। এটির শেয়ার করা ফটোকার্ডের সঙ্গে জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার লোগো ও ফটোকার্ডের সাদৃশ্য রয়েছে। লক্ষ্যণীয় বিষয় হলো পেজটির ইউজার নেম—NotAmarDesh।
পেজটি পর্যালোচনা করে দেখা গেছে, সেখানে শেয়ার করা বেশির ভাগ পোস্টই কোনো তথ্য-প্রমাণ ছাড়াই প্রচার করা হয়েছে। এ ছাড়া, ৩৯ হাজার ফলোয়ারের ওই ফেসবুক পেজের বায়োতে স্পষ্ট অক্ষরে ‘Satire/Parody’ লেখা রয়েছে।

অর্থাৎ, ব্যঙ্গাত্মক কনটেন্ট তৈরি করা পেজের শেয়ার করা পোস্টকে সত্য মনে করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে।
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নামে প্রচারিত এই বক্তব্যটি কাল্পনিক। মূলত একটি প্যারোডি পেজের ফটোকার্ডকে সত্য দাবিতে প্রচার করা হচ্ছে।

‘নাটোরে বীর মুক্তিযোদ্ধা মহসিনের ঘরবাড়িতে জামায়াত-শিবিরের পাকিস্তানি বাহিনী আগুন দিয়েছে’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
২৫ মিনিট আগে
‘কলকাতা বিমানবন্দরের কাছে ১৩৬ বছরের পুরোনো গৌরী জামে মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। কেউ কেউ ভিডিওটি শেয়ার (১, ২) করে দাবি করেছেন, মন্দির নির্মাণের জন্য মসজিদটি ভেঙে ফেলা হয়েছে।
২ দিন আগে
মতিঝিল থানা বিএনপির সভাপতি শিবলুর রহমান শিবুকে জনগণ গণপিটুনি দিয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ‘Prime New Fanny Bd’ নামের একটি অ্যাকাউন্ট থেকে আলোচিত দাবিতে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে ভিডিওটি শেয়ার করা হয়। শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়...
৩ দিন আগে
এখন ২০২৬ সাল। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে ইথিওপিয়া নিয়ে এমন একটি তথ্য ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হচ্ছে—সারা দুনিয়ায় এখন ২০২৬ সাল চললেও ইথিওপিয়ায় কেবল ২০১৯ সাল শুরু হয়েছে। একই সঙ্গে দাবি করা হচ্ছে, দেশটি গ্রেগরিয়ান ক্যালেন্ডারের চেয়ে ৭ থেকে ৮ বছর পিছিয়ে এবং প্রায় ১ হাজার ৫০০ বছরের পুরোনো নিজস্ব...
৩ দিন আগে