
আওয়ামী লীগ নেতা ও সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় মানুষের ঢল নেমেছে— দাবিতে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এই দাবিতে ফেসবুকে পোস্ট আছে এখানে, এখানে, এখানে এবং এখানে।
এক্সে পোস্ট আছে এখানে এবং গণমাধ্যমে পোস্ট আছে এখানে (১,২)।
‘Kabir Chowdhury Tanmoy’ নামের একটি ফেসবুক পেজ থেকে ১৪ মে রাত ৯টা ৫৭ মিনিটে আলোচিত দাবিতে একটি পোস্ট শেয়ার করা হয়। শেয়ার করা ওই পোস্টে আজ (১৭ মে) দুপুর ১টা ৫২ মিনিট পর্যন্ত ২ হাজার ৪০০ রিয়েকশন, ৩৬৯ কমেন্ট ও ২২ শেয়ার রয়েছে।
ওই পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, ‘এটাই আওয়ামী লীগ। কয়েকটা ফইন্নির ঘরের রাজাকার শাবক বলেছিল, ব্যানার ধরার জন্য দুইজন আওয়ামী লীগের নেতাকর্মী তো দূরে থাক, সমর্থক খুঁজে পাওয়া যাবে না। আবার কিছু পাক-মার্কিন দালাল বলেছিল, আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর মৃত্যু হলে জানাজা দেওয়ার জন্য, জানাজা পড়ানোর জন্য লোক খুঁজে পাওয়া যাবে না... আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন-এর জানাজায় লক্ষ-লক্ষ মানুষের ঢল দেখে পাক-মার্কিন দালালদের সাথে তাদের দোসরদের নিশ্চয় ভয়ে রাতে ঘুম হবে না। কারণ, জাতীয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন-এর জানাযায় জনস্রোত ঠেকাতে গতকাল থেকে নাকি তারেক রহমানের নির্দেশে রাষ্ট্রীয় প্রশাসন এবং বিএনপি-জামায়াত তোড়জোড় শুরু করে দিয়েছিল... নগরীর জামিয়াতুল ফালাহ ময়দানসহ আশেপাশের এলাকায় কয়েক লাখ মানুষের সম্মিলিত উপস্থিতিতে চট্রগ্রামবাসী বিদায় জানায় তাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফকে... আপনি কি বলেন?’
একই দাবি ও ছবি ব্যবহার করে ‘ড. মুহাম্মদ জাফর ইকবাল’ নামের একটি ফেসবুক পেজ থেকেও পোস্ট করে দাবি করা হয়, ‘আওয়ামী লীগের নেতাদের প্রতি মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ এটি..!! সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা জননেতা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের জানাজায় জনতার ঢল...!!’
সংশ্লিষ্ট কি-ওয়ার্ডের মাধ্যমে অনুসন্ধানে গত ১৪ মে চট্টগ্রামে অনুষ্ঠিত ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজার ছবি ও ভিডিও খুঁজে পাওয়া যায়। তবে সেখানে অনুষ্ঠিত জানাজার স্থান ও দৃশ্যের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ছবিগুলোর কোনো মিল (১,২) খুঁজে পাওয়া যায়নি।
ভাইরাল ছবিটির প্রকৃত উৎস জানতে আরও অনুসন্ধানে ২০১৭ সালের ১৫ ডিসেম্বর প্রকাশিত ‘চিরনিদ্রায় শায়িত মহিউদ্দিন চৌধুরী’ শিরোনামে জাতীয় দৈনিক প্রথম আলো-র একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ছবির হুবহু মিল রয়েছে।
প্রথম আলোর ওই প্রতিবেদন থেকে জানা যায়, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মৃতদেহ ২০১৭ সালের ১৫ ডিসেম্বর বিকেলে নগরের লালদীঘি ময়দানে আনা হয়। এ সময় লাখো মানুষ জড়ো হন এই নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে এবং তাঁর জানাজায় অংশ নিতে। একই দিনে অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল ‘বিডি নিউজ টুয়েন্টিফোর’-এর প্রকাশিত প্রতিবেদনেও অবিকল একই ছবি পাওয়া যায়।

অর্থাৎ, ২০১৭ সালে লালদীঘি ময়দানে আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর জানাজার ছবিকে সদ্যপ্রয়াত প্রবীণ আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজার ছবি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, গত বুধবার (১৩ মে) সকাল ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোশাররফ হোসেনের মৃত্যু হয়। পরদিন বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় জমায়েত দাবিতে প্রচারিত ছবিগুলো ২০১৭ সালে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর জানাজা নামাজের ছবি।

লালমনিরহাট সীমান্তে বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে হামলা চালিয়েছে বাংলাদেশের মুসলিমরা—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
৭ ঘণ্টা আগে
সরকার প্রতিবন্ধী ভাতা বন্ধ করে দিয়েছে, এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। পোস্টের ক্যাপশনে দাবি করা হচ্ছে, ‘শেখ হাসিনার সময় তাঁদের জন্য প্রতিবন্ধী ভাতা চালু ছিল, কিন্তু বর্তমানে তাঁরা সেই ভাতাও পাচ্ছেন না—এমন অভিযোগ করেন বাক্ ও শ্রবণপ্রতিবন্ধীরা।’
১ দিন আগে
৫১ শতাংশ মানুষ সমর্থন দিলেই আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে— এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নামে উদ্ধৃতি দিয়ে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
১ দিন আগে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দিল্লিতে আশ্রিত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ হয়েছে দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পোস্টের ক্যাপশনে দাবি করা হচ্ছে, শুভেন্দু অধিকারী নিজ বাড়িতে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন...
২ দিন আগে