
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার একটি ছবি এবং আজকের পত্রিকার লোগো ব্যবহার করে তৈরি একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফটোকার্ডটিতে একটি প্রেসক্রিপশনের (ব্যবস্থাপত্র) স্ক্রিনশট যুক্ত করে দাবি করা হচ্ছে, ‘তীব্র অবসাদ আর মানসিক রোগে ভুগছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা।’
আজকের পত্রিকায় এ ধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করা হয়নি।
ফটোকার্ডে লেখা দাবিটি ফেসবুকে সার্চ করলে এ-সম্পর্কিত কমপক্ষে ১৮টি ফলাফল পাওয়া যায়। এগুলোর মধ্যে Yousuf Islam নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে সোমবার দিবাগত রাত ১টা ৩১ মিনিটে দেওয়া সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। অন্য অ্যাকাউন্ট ও পেজগুলোতে একই ফটোকার্ড শেয়ার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ফটোকার্ডটি বিশ্লেষণ করে দেখা যায়, ফটোকার্ডটির সঙ্গে আজকের পত্রিকার অনুসৃত ফটোকার্ড ডিজাইনের পার্থক্য রয়েছে। আজকের পত্রিকার ব্র্যান্ড কালারে মিল থাকলেও ফন্ট এবং ডিজাইনে মিল নেই।
এ ছাড়া আজকের পত্রিকা সব সময় ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার নীতি মেনে চলে, ফলে গণমাধ্যমটি কোনো ব্যক্তির চিকিৎসকের ব্যবস্থাপত্র প্রতিবেদনে বা ফটোকার্ডে কখনো ব্যবহার করে না। আজকের পত্রিকার একজন মুখপাত্র বলেন, ‘আমরা এ ধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করিনি। এটি সম্পূর্ণ ভুয়া।’

ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করে সেটিকে অলৌকিক ঘটনা বলে প্রচার করা হচ্ছে। দাবি করা হচ্ছে, দড়ি দিয়ে বাঁধা দুটি বিশাল পাথরের চাঁইয়ের একটি শূন্যে ঝুলছে। ১ হাজার ৪০০ বছর আগে ইসলামের নবী হজরত মুহাম্মদ (সা.)-এর মোজেজা এটি। তিনিই পাথর দুটিকে এভাবে বেঁধে রেখেছিলেন।
৭ ঘণ্টা আগে
নাটোরে আওয়ামী লীগের দুই নেত্রীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। পোস্টটি শেয়ার করে একজন লিখেছেন, ‘পাকিস্তানপন্থী হলে বলবে ভারতের, আর ভারতপন্থী হলে বলবে পাকিস্তানের—এটাই হচ্ছে বাঙালির আসল চরিত্র।
১ দিন আগে
ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১ দিন আগে
‘সংবিধানের ৬৭(১) অনুচ্ছেদ অনুযায়ী ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের সংসদ সদস্য পদ বিলুপ্ত ঘোষণা করে ঢাকা-০৮ আসন শূন্য ঘোষণা করা হয়েছে’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
৩ দিন আগে