ইরানের দুর্গম পার্বত্য অঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ মোট ৯ জন। আজ সোমবার (২০ মে) তাঁদের মরদেহ উদ্ধার করে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। সোশ্যাল মিডিয়ায় উদ্ধার কার্যক্রম, দুর্ঘটনার বেশ কিছু ছবি প্রচার করে দাবি করা হচ্ছে ছবিগুলো এ ঘটনার। অন্তত তিনটি এমন ছবি আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের নজরে এসেছে।
এসব ছবি প্রচারের তালিকায় আছে দেশি–বিদেশি বেশ কিছু সংবাদমাধ্যমের নামও। দেশীয় সংবাদমাধ্যমের মধ্যে আছে দৈনিক আমাদের সময়, দৈনিক কালবেলাসহ বেশকিছু নিউজ পোর্টাল।
দেশের বাইরের সংবাদমাধ্যমের মধ্যে রয়েছে— ইয়াহু নিউজ, বিবিসি নিউজ ইন্দোনেশিয়া, দ্য মিরর, দ্য সান।
ইব্রাহিম রাইসি ও তাঁর সহযাত্রীরা হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হলেও সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিগুলোর একটিতে ধ্বংসপ্রাপ্ত একটি উড়োজাহাজের পেছনের অংশ দেখা যাচ্ছে। অংশটিতে ১১৩৬ লেখা একটি কোড এবং ইরানের পতাকা দেখা যায়। অথচ প্রেসিডেন্ট রাইসিকে বহন করছিল একটি হেলিকপ্টার।
ছবিগুলোর সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
রিভার্স ইমেজ অনুসন্ধানে তিনটি ছবিই পাওয়া যায় ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে ছবিগুলো ২০২০ সালের ২২ এপ্রিল টুইট করা হয়েছিল।
টুইটে ছবিগুলো সম্পর্কে বলা হয়েছে, ইরানের মাজানদারানের বিশেহ কুলা থেকে তেহরান যাওয়ার পথে একটি উড়োজাহাজ দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় পাইলট ও কো–পাইলট দুজনই মারা যান।
অর্থাৎ ২০২০ সালের বিমান দুর্ঘটনার পুরোনো ছবিকে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার ছবি হিসেবে প্রচার করা হচ্ছে।

জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিনের ব্যক্তিগত মতামত ও দাম্পত্যসম্পর্ক নিয়ে দুটি ভিন্ন উদ্ধৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি ফটোকার্ডে দাবি করা হয়, মা-বাবা কষ্ট পাবেন ভেবে তিনি নিজের পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেননি। অন্য একটি ফটোকার্ডে সংসার ও পুরুষের আচরণ নিয়ে
১৯ ঘণ্টা আগে
বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ), আন্তর্জাতিক আদালত এবং জাতিসংঘ আওয়ামী লীগের পক্ষে মতামত দিয়েছে; তাই দলটির ওপর নিষেধাজ্ঞা বেশিদিন রাখা সম্ভব নয়—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম ‘বার্তা টুয়েন্টিফোর’-এর একটি ফটোকার্ড ছড়িয়েছেন আওয়ামীপন্থী অ্যাক্টিভিস্ট....
২ দিন আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার সাত বছরের শিশুসন্তানকে বিএনপির সন্ত্রাসীরা ধর্ষণ ও হত্যা করেছে—এমন চাঞ্চল্যকর দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে
আলোচিত ক্যাপশনে ‘Sonalinews.com’ নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করা হয়। ১১ অক্টোবর বিকেল ৪টা ২৯ মিনিটে শেয়ার করা ভিডিওটি ১২ অক্টোবর দুপুর ১টা পর্যন্ত প্রায় ১ কোটি ১০ লাখ বার দেখা হয়েছে। এ ছাড়া ভিডিওটিতে ১ লাখ ৭ হাজার ৪০০ রিয়েকশন, ৪ হাজার ৫০০ কমেন্ট ও ১৫ হাজার শেয়ার রয়েছে।
৩ দিন আগে