
সময়ের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি প্রণয়ধর্মী চলচ্চিত্র স্বপ্নজালের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। আলোচিত চলচ্চিত্র পরান, নেটওয়ার্কের বাইরে’র মতো জনপ্রিয় ওয়েব ফিল্মেও তিনি অভিনয় করেছেন। তাঁর ছবিযুক্ত একটি ফটোকার্ড সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হচ্ছে, ইয়াশ রোহান নিজেকে সমকামী ঘোষণা করেছেন। বেসরকারি সম্প্রচার মাধ্যম যমুনা টিভির লোগোযুক্ত ফটোকার্ডটি প্রকাশের তারিখ দেওয়া আছে ৮ মার্চ।
যমুনা টিভির লোগোযুক্ত ফটোকার্ডটির উৎস অনুসন্ধানে দেখা যায়, ‘Context Kidhar Hain?’ নামের একটি ফেসবুক পেজ থেকে সম্ভবত ফটোকার্ডটি প্রথম পোস্ট করা হয়। ওই পেজ থেকে গতকাল শুক্রবার (৮ মার্চ) রাত ৯টা ৯ মিনিটে ফটোকার্ডটি পোস্ট করা হয়। তাতে বিস্তারিত প্রতিবেদনের কোনো লিংক পাওয়া যায়নি।
পরে ফটোকার্ডটির সত্যতা যাচাইয়ে যমুনা টিভির ভেরিফায়েড ফেসবুক পেজ খুঁজে ভাইরাল ফটোকার্ডটির ন্যায় কোনো ফটোকার্ড পাওয়া যায়নিও। বরং ভাইরাল ফটোকার্ডটিতে ব্যবহৃত ফন্টের সঙ্গে যমুনা টিভির ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের পার্থক্য দেখা যায়। যমুনা টিভির ওয়েবসাইটেও এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। পরে ফটোকার্ডটি থাকা শিরোনাম ধরে কি-ওয়ার্ড অনুসন্ধানে অন্য কোনো সংবাদ মাধ্যমেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
ইয়াশ রোহানের ভেরিফায়েড ফেসবুক পেজেও তিনি নিজেকে সমকামী ঘোষণা করেছেন এমন কোনো তথ্য নেই।
পরে ফটোকার্ডটি সম্পর্কে আরও নিশ্চিত হতে যমুনা টেলিভিশনের বিনোদন বিভাগের জ্যেষ্ঠ প্রতিবেদক মারিয়া হোসেনের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগ। তিনি বলেন, ‘ভাইরাল ফটোকার্ডটি দেখেছি। এটা আমাদের করা না। কেউ হয়তো বানিয়েছে।’

‘গণভোটের রায় না মানলে বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র, বিএনপির উচিত হবে সময় থাকতে মেনে নেওয়া’—এই বক্তব্য আলোকচিত্রী ও সমাজকর্মী শহিদুল আলমের দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডে তাঁর ছবিও ব্যবহার করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
‘বিএনপি নামক দলটিকে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেবো’— জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হান্নান মাসউদের এমন উদ্ধৃতি দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিকে অনেক ব্যবহারকারী সত্য মনে করে শেয়ার করেছেন, আবার কেউ কেউ এমন মন্ত্যবের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
১৭ ঘণ্টা আগে
‘খুঁটিতে বেঁধে ছাত্রলীগ নেতাকে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন’—এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, নির্যাতনের শিকার ব্যক্তি কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক পিয়াল মোল্লা।
২ দিন আগে
‘দিল্লীতে আজ গুরুত্বপূর্ণ বৈঠক... খুব শীঘ্রই ডাক আসছে’—এমন বার্তাসহ একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি ঘিরে দাবি করা হচ্ছে, ভারতের রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর মন্ত্রিপরিষদ সদস্যদের বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা...
২ দিন আগে