লাতিন আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের মঞ্চ কোপা আমেরিকার গ্রুপ পর্বের খেলা শেষ। এখন অপেক্ষা কোয়ার্টার ফাইনাল। গ্রুপ পর্বের খেলায় দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে দলগুলোর মধ্যে। যেমন গত ২৬ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ পর্বের খেলায় মুখোমুখি হয় আর্জেন্টিনা ও চিলি। খেলা তখন ৬০ মিনিট পেরিয়েছে; ম্যাচ গোলশূন্য সমতায়। আর্জেন্টাইন রাইট উইঙ্গার আনহেল দি মারিয়ার পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া নিকো গনসালেস ডান পাশ দিয়ে বল নিয়ে চিলির বক্সে ঢুকছিলেন।
এসময় চিলি রাইটব্যাক ইসলা সামনের দিক থেকে এসে তাঁকে ট্যাকল করে বলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। ইসলার ট্যাকলে মাটিতে পড়ে যান গনসালেস, মাটিতে পড়তে পড়তেই ইসলার পায়ে হাত দেন। এরপরও বল নিয়ে এগিয়ে যেতে চাচ্ছিলেন, গনসালেস ইসলার গোড়ালি টেনে ধরেন। ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান ইসলাও। ইসলার বুটে ছিল নাইকির লোগো। এই ম্যাচে শেষ পর্যন্ত ১–০ গোলে জিতে যায় আর্জেন্টিনা। তবে গনসালেসের পা ধরার ছবিটিই হয়ে যায় ম্যাচের আইকনিক এক ছবি, যা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি দাবি করা হচ্ছে, আর্জেন্টিনা বনাম চিলি ম্যাচের আইকনিক এই ছবিই নাইকি তাদের বিলবোর্ড বিজ্ঞাপনে রূপান্তরিত করেছে! বিলবোর্ডের বিজ্ঞাপনটিতে লেখা, ‘সবাই এক জোড়া নাইকি চায়। তুমিও তোমারটি সংগ্রহ করে নাও’।
দাবিটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। নাইকির সোশ্যাল মিডিয়া ও ওয়েবসাইট খুঁজে প্রতিষ্ঠানটির এমন কোনো বিজ্ঞাপন তৈরির ব্যাপারে তথ্য পাওয়া যায়নি।
রিভার্স ইমেজ অনুসন্ধানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের ‘ডিজিটাল কোম্পানি (Digitallcompany)’ নামের একটি অ্যাকাউন্টে ভাইরাল ছবিটি পাওয়া যায়। গত শুক্রবার (২৮ জুন) অ্যাকাউন্টটিতে ছবিটি পোস্ট করা হয়। ছবির ক্যাপশনে বলা হয়, সৃজনশীলতার কোনো সীমা নেই। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ফটোশপের মাধ্যমে নাইকির জন্য বিজ্ঞাপনটি তৈরি করেছেন, যা পরে ভাইরাল হয়ে যায়।
এই তথ্যের সূত্রে পরবর্তী অনুসন্ধানে পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকড ইনে জাইম মুনোজ নামের অ্যাকাউন্টে নাইকির কথিত বিজ্ঞাপনটি নিয়ে একটি পোস্ট পাওয়া যায়। জাইম মুনোজ পেশায় বিজ্ঞাপন নির্মাতা এবং শিল্প নির্দেশক। নাইকির কথিত বিজ্ঞাপন নিয়ে তিনি পোস্টে লেখেন, ‘কোপা আমেরিকার চিলি বনাম আর্জেন্টিনা ম্যাচ থেকে বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য একটি পোস্টকার্ড পাওয়া যায়। নাইকির জন্য আমি এমন একটি ছোট ধারণা শেয়ার করছি, যা ফটোশপে তৈরি।’
পরে ভাইরাল বিলবোর্ডটির উৎসের সন্ধানে ‘টেমপ্লেট মনস্টার’ নামের ওয়েবসাইটে নাইকির কথিত বিজ্ঞাপনটিতে ব্যবহৃত বিলবোর্ডের মূল ছবিটি পাওয়া যায়। ওয়েবসাইটটিতে ছবিটির বর্ণনায় বলা হয়েছে, এটি বিলবোর্ডের একটি সৃজনশীল ডিজাইন। এতে নিজেদের লোগো, কোম্পানির বিবরণ ইত্যাদি যুক্ত করে যে কেউ ব্যবহার করতে পারেন।
সুতরাং এটি স্পষ্ট যে, কোপা আমেরিকার গ্রুপ পর্বের আর্জেন্টিনা– চিলির ম্যাচে আর্জেন্টাইন খেলোয়াড় নিকো গনসালেসের চিলির খেলোয়াড় ইসলার পা ধরার ছবিটি নিয়ে বিলবোর্ড বানিয়ে বিজ্ঞাপন দেয়নি নাইকি। ভাইরাল ছবিটি একজন বিজ্ঞাপননির্মাতার তৈরি আইডিয়া মাত্র।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর করমর্দনের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে
সম্প্রতি একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে—ছবিটি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের।
২ দিন আগে
২০২৪ সালের গণ-অভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একাধিক পলাতক নেতা-কর্মীকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ছাড়া
৩ দিন আগে
জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক মিথ্যা দাবি করেছেন। যদিও তিনি বেশিরভাগ ক্ষেত্রেই আগে থেকে প্রস্তুত করা বক্তব্য অনুসরণ করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাঁর বক্তব্যের বেশ কিছু ভুয়া বা মিথ্যা দাবি শনাক্ত করেছে। এখানে তাঁর কয়েকটি দাবির তথ্য যাচাই
৪ দিন আগে