সংগীতশিল্পী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গত ১২ মে রাতে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এরপর তাঁর বাড়ি ভেঙে ফেলার দৃশ্য দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ভিডিওতে একটি বুলডোজার দিয়ে সাদা রঙের একটি দোতলা বাড়ি ভাঙতে দেখা যায়।
Sheikh Rasel নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে সোমবার (১৯ মে) বেলা ১২টা ১১ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘বাংলা লোক গানের সুর সম্রাজ্ঞী মমতাজের বাড়িটা ভেঙ্গে ফেলছে। গত ১৫ বছরে মনির খান, বেবি নাজনীন, আসিফ আকবর তাদের বাড়ী কিন্তু ভাঙ্গেনি।’ (বানান অপরিবর্তিত)
সোমবার বিকেল ৫টা পর্যন্ত ভিডিওটি ২ লাখ ৪৪ হাজার বার দেখা হয়েছে এবং ৭৮৩টি রিঅ্যাকশন পড়েছে। এতে ২২৩টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৮২০।
Sarah Mahjabin নামে এক্স অ্যাকাউন্ট, ‘MB Kaniz’ নামে ফেসবুক অ্যকাআউন্ট এবং ‘বিজয় ৭১’ ও ‘জয় বাংলা পেইজ’ নামে ফেসবুক পেজ থেকে একই ক্যাপশনে ভিডিওটি ছড়ানো হয়েছে।
ভিডিওটির কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে ‘টঙ্গী গাজীপুর হেল্পলাইন-Tongi Gazipur Helpline’ নামে একটি ফেসবুক গ্রুপে Nps Adhunik Songbad নামে অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়। ভিডিওটি গত ১ এপ্রিল প্রকাশিত। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর ভাঙা বাড়ি, বুলডোজার, আশেপাশের দৃশ্যের মিল পাওয়া যায়।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি গাজীপুরের কালিয়াকৈর বন বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে সিনাবহ নামক এলাকায় বাড়ি ভাঙার দৃশ্য।
আজকের পত্রিকায় গত ৩০ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদনে ব্যবহৃত ছবিতে একই বাড়ি ভাঙার দৃশ্য পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, গত ৩০ এপ্রিল গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের জমি উদ্ধার করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা বন বিভাগ ও কালিয়াকৈর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগের এই অভিযানে স্থানীয় প্রশাসন ও যৌথ বাহিনীর সদস্যরাও সঙ্গে ছিলেন। অভিযানে সিনাবহ ও বাগাম্বর এলাকায় শতাধিক কাঁচাপাকা স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। সেই ঘটনারই দৃশ্য এটি।
দেশীয় বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম মাছরাঙা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে গত ৩০ মার্চ প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনেও একই তথ্যে বাড়ি ভাঙার দৃশ্যটি পাওয়া যায়।

প্রতিবেদনগুলোতে গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযানের তথ্য রয়েছে। যেখানে মমতাজ বেগমের বাড়ি মানিকগঞ্জের সিংগাইরে জয়মণ্ডপে। তবে ঢাকাতেও তাঁর নামে একটি বাড়ি রয়েছে বলে জানা যায়।
সুতরাং, সংগীতশিল্পী মমতাজ বেগমের বাড়ি ভাঙার দৃশ্য দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার। প্রকৃতপক্ষে, গত ৩০ এপ্রিল গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানের দৃশ্য এটি।

আলোচিত ক্যাপশনে ‘Sonalinews.com’ নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করা হয়। ১১ অক্টোবর বিকেল ৪টা ২৯ মিনিটে শেয়ার করা ভিডিওটি ১২ অক্টোবর দুপুর ১টা পর্যন্ত প্রায় ১ কোটি ১০ লাখ বার দেখা হয়েছে। এ ছাড়া ভিডিওটিতে ১ লাখ ৭ হাজার ৪০০ রিয়েকশন, ৪ হাজার ৫০০ কমেন্ট ও ১৫ হাজার শেয়ার রয়েছে।
১২ ঘণ্টা আগে
সাভারে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুর বাদশার মাকে নির্মম নির্যাতন করা হয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
১৪ ঘণ্টা আগে
লাগাতার মিছিল আর আন্দোলনে সরব গোপালগঞ্জ—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। আলোচিত দাবিতে ‘Channel 32 News’ নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করা হয়। ১০ অক্টোবর শেয়ার করা ওই ভিডিওটি ১১ অক্টোবর দুপুর ২টা ৪৩ মিনিট পর্যন্ত প্রায় ২ লাখ ৮০ হাজার বারের বেশি দেখা হয়েছে।
১ দিন আগেসম্প্রতি ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদসহ চার দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছেন অটোরিকশা চালকেরা।
২ দিন আগে