
সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জুলাই গণ-অভ্যুত্থানের পর এটিই দুই ছাত্রসংগঠনের মধ্যে সবচেয়ে বড় মুখোমুখি সংঘর্ষের ঘটনা। এরই পরিপ্রেক্ষিতে, ‘ছাত্রদলকে মেরে পিষে দিচ্ছে ছাত্রশিবির-সমর্থিত ছাত্ররা’—দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে (১, ২) পড়েছে।
‘sam tv’ নামের ফেসবুক পেজ থেকে গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) আলোচিত দাবিতে একটি ভিডিও শেয়ার করা হয়। ভিডিওটি আজ শুক্রবার (৭ আগস্ট) বেলা ৩টা পর্যন্ত ৯১ হাজারের বেশি বার দেখা হয়েছে। এ ছাড়া পোস্টটিতে ১ হাজার ৯০০টি রিঅ্যাকশন, ১ হাজার ৫০০ বার শেয়ার ও ১৯২টি কমেন্ট রয়েছে।
আলোচিত দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওর কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারীই দাবিটিকে সত্য মনে করে কমেন্ট করেছেন।

প্রচারিত দাবির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে সম্প্রতি ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের সংবাদ ১, ২, ৩) পাওয়া গেলেও আলোচিত দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটির কোনো অস্তিত্ব মেলেনি।
পরে ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে অনুসন্ধানে ‘Mumbaikaswabhiman’ নামের একটি ফেসবুক পেজে গত ২৩ জুলাই পোস্ট করা একটি ভিডিও পাওয়া যায়। ‘Jantar Mantar raat 1:30am’ ক্যাপশনে শেয়ার করা ওই ভিডিওর সঙ্গে ভাইরাল ভিডিওটির হুবহু মিল রয়েছে। এ ছাড়া ‘Wtf_perspective’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও একই ভিডিও ও তথ্য পাওয়া যায়।

বিষয়টি নিয়ে অধিকতর অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ‘এনডিটিভি’ ও ‘টাইমস অব ইন্ডিয়া’-তে প্রকাশিত প্রতিবেদনের ছবি ও ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল পাওয়া যায়।
গণমাধ্যমে প্রকাশিত এসব প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের নয়াদিল্লিতে যন্তর মন্তর এলাকায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন চলাকালে গভীর রাতে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ। পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে। দিল্লি পুলিশের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একদল বিক্ষোভকারী স্লোগান দিতে দিতে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছেন। ওই ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী, জ্যেষ্ঠ কর্মকর্তাসহ একাধিক পুলিশ সদস্য আহত হন। পরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সিদ্ধান্ত
ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘাতের দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। এটি ভারতের নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের সঙ্গে দিল্লি পুলিশের সংঘর্ষের পুরোনো ভিডিও।

‘দেশ রক্ষায় আওয়ামী লীগের মশাল মিছিল’ দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ‘Bangladesh awami League’ নামের একটি ফেসবুক গ্রুপে আলোচিত দাবিতে ভিডিওটি শেয়ার করা হয়। আজ ৭ আগস্ট দিবাগত রাত ১টার দিকে শেয়ার করা ওই ভিডিওতে ১ হাজার ১০০ রিয়েকশন, ১৮২ কমেন্ট ও ৩০৫ শেয়ার রয়েছে।
৬ ঘণ্টা আগে
আলোচিত দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওর কমেন্ট পর্যালোচনা করে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ অভিযুক্ত ব্যক্তির শাস্তি দাবি করেছেন, আবার অনেকেই কমেন্ট করেছেন যে, এটি ভারতের দিল্লির আন্দোলনের সময়ের ভিডিও। অপর একজন বলেন, ‘দেশে আইনের শাসন না থাকলে যা হয়।’
১ দিন আগে
জমি দখলের উদ্দেশ্যে বাংলাদেশের ইসলামপন্থীরা হিন্দুদের ওপর হামলা চালিয়েছে—এমন একটি দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
৩ দিন আগে
‘যাঁরা গ্যাস নেই, বিদ্যুৎ নেই বলে হাহাকার করছেন, তাঁদের মনে করিয়ে দিতে চাই, একসময় মানুষ গাছের পাতা খেয়ে বেঁচে থাকত আর গরমে গাছের নিচে ঘুমাত’—প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামে এমন মন্তব্য-সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম
৩ দিন আগে