
‘যাঁরা গ্যাস নেই, বিদ্যুৎ নেই বলে হাহাকার করছেন, তাঁদের মনে করিয়ে দিতে চাই, একসময় মানুষ গাছের পাতা খেয়ে বেঁচে থাকত আর গরমে গাছের নিচে ঘুমাত’—প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামে এমন মন্তব্য-সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ-সংক্রান্ত পোস্ট আছে এখানে (১, ২, ৩ )।
গত রোববার (২ আগস্ট) রাত ১০টা ৫২ মিনিটে ‘ক্র্যাক প্লাটুন বাংলাদেশ’ নামের একটি ফেসবুক গ্রুপে রুহুল কবির রিজভীর ছবি ও নাম-সংবলিত ফটোকার্ড পোস্ট করা হয়। ‘অতীতে গ্যাস-বিদ্যুৎ ছাড়াও মানুষ বেঁচেছিল, যা আমাদের মনে রাখতে হবে’ ক্যাপশনে শেয়ার করা পোস্টটিতে ২ হাজারটি রিঅ্যাকশন, ৪৩৫টি কমেন্ট ও ২১৭ বার শেয়ার রয়েছে। এমনকি অনেকে ছড়িয়ে পড়া ফটোকার্ডটি সত্য ভেবে ভিডিও তৈরি করে প্রচার করেছেন।
আলোচিত দাবিতে ছড়িয়ে পড়া পোস্টের কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ নেটিজেনই উদ্ধৃতিটি সত্য ভেবে নেতিবাচক কমেন্ট করছেন।

ফটোকার্ডটির সত্যতা যাচাইয়ে প্রথমেই সংশ্লিষ্ট কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান করা হলে রুহুল কবির রিজভীর এমন মন্তব্য-সংবলিত কোনো প্রতিবেদন নির্ভরযোগ্য গণমাধ্যমে পাওয়া যায়নি।
প্রচারিত ফটোকার্ডে কোনো তথ্যসূত্রের উল্লেখ না থাকলেও কার্ডটির ওপরের ডান দিকে ‘Satirist by MD Al-Amin’ লেখা দেখা যায়। এই সূত্র ধরে অনুসন্ধানে ‘মোঃ আল আমিন’ নামের একটি অ্যাকাউন্টে গত রোববার (২ আগস্ট) রাত ১০টা ৪৮ মিনিটে পোস্ট করা সম্ভাব্য মূল ফটোকার্ডটি পাওয়া যায়।

ওই পোস্টের সঙ্গে ভাইরাল ফটোকার্ডটির হুবহু মিল রয়েছে। পর্যবেক্ষণে দেখা যায়, ফটোকার্ডটি প্রথমে মোঃ আল আমিন নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর সেখান থেকে বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজে পোস্ট করা হয়ে থাকতে পারে। এ ছাড়া ওই অ্যাকাউন্টে ভিন্ন ভিন্ন দাবিতে হুবহু একই রকম বেশ কিছু ভিত্তিহীন ও ব্যঙ্গাত্মক ফটোকার্ড পাওয়া যায় (১, ২,) ।

উল্লেখ্য, সম্প্রতি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন স্যাটায়ার পেজ ও ভুয়া অ্যাকাউন্ট থেকে এমন আরও কিছু ভিত্তিহীন ফটোকার্ড ও উদ্ধৃতি ছড়ানো (১, ২,) হয়েছে।
গ্যাস ও বিদ্যুৎ-সংকট নিয়ে রুহুল কবির রিজভীর নামে ছড়ানো উদ্ধৃতিটি বানোয়াট।

‘যে শিক্ষার্থী ১১ সাবজেক্টে এ প্লাস পায় সে এক সাবজেক্টে কীভাবে ফেইল করে? এই সরকার পরিকল্পিতভাবে জাতিকে মেধাশূন্য করার জন্য ইচ্ছাকৃতভাবে শিক্ষার্থীদের সাথে এমন অবিচার করছে’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
৫ ঘণ্টা আগে
‘এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
১ দিন আগে
‘ইউনুস ও বিএনপির ব্যর্থতায় আওয়ামী লীগ আজ গণমানুষের দল। ঠেকানোর সাধ্য আমাদের নেই’—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্ধৃতি দাবিতে এমন ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১ দিন আগে
‘কুমিল্লার দেবিদ্বারে ছাত্রলীগ নেতাকে হত্যা করে ৯টি পলিথিনের প্যাকেটে ভরে রাখে বিএনপির সন্ত্রাসীরা’—এমন চাঞ্চল্যকর দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
১ দিন আগে