
ঢাকার রাস্তায় সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে (১, ২, ৩)।
‘Rashid Ahamed’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ৩১ জুলাই আলোচিত দাবিতে ভিডিওটি শেয়ার করা হয়। ‘এই দেশদ্রোহী কুত্তার বাচ্চাকে ধরিয়ে দিন’ ক্যাপশনে শেয়ার করা ওই ভিডিওটি ৪০ লাখ বারের বেশি দেখা হয়েছে। এ ছাড়া পোস্টটিতে ৫ হাজার রিয়েকশন, ৭৭ হাজার শেয়ার ও ৭০৩ কমেন্ট রয়েছে।
আলোচিত দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওর কমেন্ট পর্যালোচনা করে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ অভিযুক্ত ব্যক্তির শাস্তি দাবি করেছেন, আবার অনেকেই কমেন্ট করেছেন যে, এটি ভারতের দিল্লির আন্দোলনের সময়ের ভিডিও। অপর একজন বলেন, ‘দেশে আইনের শাসন না থাকলে যা হয়।’
আলোচিত দাবিতে ছড়ানো ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, মাস্ক পরা এক ব্যক্তি লাঠি দিয়ে ট্রাফিক সিগন্যালে বসানো সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলছেন। ৩৪ সেকেন্ডের ওই ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকা শহরের বড় বড় আবাসিক এলাকার প্রতিটা মোড়ে মোড়ে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়ে ওই এলাকাটাকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আর কিছু অপরাধী আছে, তারা যে অপরাধ করতে পারবে না... এর জন্য এই কিশোর গ্যাং-এর সদস্যগুলো এই সিসি ক্যামেরাটাকে কিভাবে বাড়ি দিয়ে ভেঙে ফেলতাছে? আপনারা নিজের চোখেই দেখুন... প্রশাসন যেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।’
এ ছাড়া ভিডিওটি লক্ষ করলে ট্রাফিক সিগন্যাল থেকে একটু দূরে ‘UltraTech Cement’ লেখা একটি সাইনবোর্ড দেখা যায়। তবে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড নিয়ে অনুসন্ধানে ঢাকার কোথাও এমন ঘটনা ঘটার কোনো তথ্য পাওয়া যায়নি।
পরে ভিডিওর কয়েকটি কি-ফ্রেম নিয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ‘newsly.in’-এর ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২৬ জুলাই পোস্ট করা একটি ভিডিও পাওয়া যায়। ‘পাটনায় সহিংস শিক্ষার্থী আন্দোলনের সময় আন্দোলনকারীদের সরকারি সম্পত্তি লক্ষ্য করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর। দেখুন ভিডিও’ শিরোনামে শেয়ার করা ওই ভিডিওর প্রথম অংশের সঙ্গে ভাইরাল ভিডিওর হুবহু মিল রয়েছে।

ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে বলা হয়, ভারতের বিহারের পাটনায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আয়োজিত শিক্ষার্থী আন্দোলনে আন্দোলনকারীদের একাংশ রাস্তার পাশের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। মূলত ‘বিহার বন্ধ’-এর অংশ হিসেবে আয়োজিত আন্দোলনে সিসিটিভি ভাঙচুরের পাশাপাশি পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ, পাথর নিক্ষেপ এবং যানবাহনে ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ছাড়া গত ২৫ জুলাই ‘Emon Mukherjee’ নামের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টেও ‘বিক্ষোভকারীরা ট্রাফিক নজরদারি ক্যামেরা ভাঙচুর করছে’ ক্যাপশনে একই ভিডিও পাওয়া যায়।

ভারতীয় সংবাদমাধ্যম ‘দৈনিক ভাস্কর’-এ প্রকাশিত প্রতিবেদন থেকেও জানা যায়, ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁস হওয়ার প্রতিবাদে এবং তৎকালীন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২৫ জুলাই বিহারজুড়ে শিক্ষার্থীরা ‘বিহার বন্ধ’ কর্মসূচি পালন করে। সে সময় বিহারের ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তার সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। এটি মূলত ভারতের সেই ঘটনার দৃশ্য।

সিদ্ধান্ত
ঢাকার রাস্তায় সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। মূলত, এটি ভারতের বিহারে শিক্ষার্থীদের ‘বিহার বন্ধ’ আন্দোলনের সময় সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনা।

এখন ২০২৬ সাল। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে ইথিওপিয়া নিয়ে এমন একটি তথ্য ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হচ্ছে—সারা দুনিয়ায় এখন ২০২৬ সাল চললেও ইথিওপিয়ায় কেবল ২০১৯ সাল শুরু হয়েছে। একই সঙ্গে দাবি করা হচ্ছে, দেশটি গ্রেগরিয়ান ক্যালেন্ডারের চেয়ে ৭ থেকে ৮ বছর পিছিয়ে এবং প্রায় ১ হাজার ৫০০ বছরের পুরোনো নিজস্ব...
৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর করমর্দনের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে।
৪ দিন আগে
সম্প্রতি একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে—ছবিটি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের।
৪ দিন আগে
২০২৪ সালের গণ-অভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একাধিক পলাতক নেতা-কর্মীকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ছাড়া
৫ দিন আগে