
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। শেয়ার করা ওই ভিডিওর ক্যাপশনে দাবি করা হচ্ছে, এটি এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে ঘিরে গোলাপগঞ্জের পরিস্থিতি।
আলোচিতে দাবিতে কয়েকটি পোস্ট আছে এখানে (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, )
‘এনসিপির পদযাত্রা আজ সিলেটের গোলাপগঞ্জে, নেতা যাওয়ার আগেই অনুষ্ঠান শেষ পর্যায়ে’ দাবিতে প্রচারিত ওই ভিডিওতে বেশ কয়েকজন ব্যক্তিকে একটি মঞ্চ এবং মঞ্চের সামনে রাখা চেয়ার ভাঙচুর ও ছুড়ে ফেলতে দেখা যায়।
পরে ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে অনুসন্ধানে বেসরকারি সংবাদ চ্যানেল সময় টিভির-এর অফিশিয়াল ফেসবুক পেজে গত বছরের ৬ ডিসেম্বর শেয়ার করা একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ‘কেন আড়িয়াল খাঁ সেতুর উদ্বোধন অনুষ্ঠানে ভাঙচুর চালায় গ্রামবাসী?’ ক্যাপশনে শেয়ার করা ওই ভিডিওর সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়।

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে একাধিক (১, ২, ৩, ) গণমাধ্যমে আলোচিত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। এসব প্রতিবেদনে প্রকাশিত ছবির সঙ্গেও ভাইরাল ভিডিওর একটি দৃশ্যের মিল রয়েছে। প্রকাশিত ওই প্রতিবেদনগুলোতে জানা যায়, বরিশালের গৌরনদী ও মুলাদী উপজেলার মাঝ দিয়ে বয়ে যাওয়া আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মিত একটি সেতুর নামকরণকে কেন্দ্র করে উদ্বোধনী অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, তাদের মতামত উপেক্ষা করে সেতুর নাম পরিবর্তন করে ‘৩৬ জুলাই সেতু’ রাখা হয় এবং উদ্বোধনী অনুষ্ঠানে সেতু নির্মাণে অবদান রাখা সাবেক অর্থসচিব এমদাদুল হক মজনুকে আমন্ত্রণ জানানো হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে একদল লোক অনুষ্ঠানস্থলে হামলা চালিয়ে প্যান্ডেল ভাঙচুর করে।

তবে গোলাপগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে নেতারা পৌঁছানোর আগেই মঞ্চ ভাঙচুরের দাবিতে প্রচারিত ভিডিওটি সত্য না হলেও, আজ ( ৩০ জুলাই) সিলেটে এনসিপির কর্মসূচিকে ঘিরে হামলার ঘটনা ঘটেছে। দুপুরে গোলাপগঞ্জে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সঙ্গে আলোচনা সভা শেষে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের নেতাদের বহর কানাইঘাটের উদ্দেশে রওনা দিলে তাঁদের গাড়িবহরে ঢিল ছোড়ার ঘটনা ঘটে। পুলিশ জানায়, এ ঘটনায় বহরের একটি গাড়ির কাচ ভেঙে গেলেও কেউ আহত হননি।
পরে সারজিস আলম তাঁর ফেসবুক পোস্টে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ তোলেন। বিকেলে পাঁচমাইল বাজারেও তাঁদের গাড়িবহর দ্বিতীয় দফায় বাধার মুখে পড়ে। তবে জেলা প্রশাসনের ভাষ্য অনুযায়ী, দুটি ঘটনাই বিচ্ছিন্ন এবং নেতাদের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ ও বিজিবি মোতায়েন ছিল।
সিলেটের গোলাপগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচি চলাকালে নেতাদের আসার আগেই মঞ্চ ভাঙচুর করা হয়েছে—দাবিটি সঠিক নয়। বরং, ভাইরাল ভিডিওটি গত বছরের ডিসেম্বরে বরিশালের এক সেতুর নামকরণকে কেন্দ্র করে ঘটা ভাঙচুরের দৃশ্য।

‘লক্ষ, লক্ষ, জনতাকে সাথে নিয়ে হবিগঞ্জে ঢুকে পরলো এনসিপি’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে...
২ ঘণ্টা আগে
কেনিয়ার এক ‘ভুয়া আইনজীবী’ টানা ২৬টি মামলায় জয়ী হওয়ার পর গ্রেপ্তার হন এবং পরে নিজের পক্ষে নিজেই আদালতে আইনি লড়াই চালিয়ে আবারও জয় লাভ করেছেন—এমন একটি চমকপ্রদ দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনকে এক অজেয় ও মহানায়ক হিসেবে পরিচিত। কিন্তু যুদ্ধের ময়দানে ব্রিটিশ বাহিনীকে ঘোল খাইয়ে দেওয়া এই যোদ্ধা ও রাজনীতিবিদ নিজের দাঁতের কাছে ছিলেন একদম অসহায়!
১ দিন আগে
‘স্পষ্ট করে বলি, আমি শুধু ইসরাইলের বিরুদ্ধে নই, বরং আমি ইসরাইলের বিলুপ্তির পক্ষে আছি’—ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এমন মন্তব্য করেছেন দাবিতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে