
জুলাই গণ-অভ্যুত্থানকে অবমাননা ও কটাক্ষ করায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেপ্তার হয়েছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। গত ৩ জুলাই আলোচিত দাবিতে ফেসবুকের একাধিক (১ ,২ ) পোস্ট শেয়ার রকরা হয়।
‘Media News’ নামের ফেসবুক পেজে শেয়ার করা পোস্টটিতে ১ হাজার ৮০০ রিয়েকশন, ৩৫১ কমেন্ট এবং ১৫৬শেয়ার রয়েছে। পোস্টটির কমেন্টগুলো পর্যালোচনা করে দেখা যায়, বেশিরভাগ ব্যবহারকারী দাবিটিকে সত্য বলে মনে করেছেন। কেউ ‘আলহামদুলিল্লাহ’ কমেন্ট করেছেন, আবার কেউ লিখেছেন, ‘খবরটি সত্য হলে আলহামদুলিল্লাহ।’ অন্যদিকে, কেউ কেউ ঘটনাটিকে রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে কমেন্ট করেছেন।
অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেপ্তার হয়েছেন কি না, তা নিয়ে দেশের মূলধারার গণমাধ্যম কিংবা শাওনের ভেরিফায়েড ফেসবুক পেজে তাঁর গ্রেপ্তার হওয়ার কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।
তবে অনুসন্ধানে একাধিক (১, ২,৩, ৪, ) জাতীয় গণমাধ্যমে মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের খবর পাওয়া যায়। প্রতিবেদনগুলো থেকে জানা যায়, জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ করার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও মাহিয়া মাহিসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ৪ জুলাই (শনিবার) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযোগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, অভিযোগটি পাওয়ার পর নিয়ম অনুযায়ী তা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে (ডিবি সাইবার) পাঠানো হয়েছে। বর্তমানে অভিযোগটির তদন্ত চলছে এবং তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ, তাঁর বিরুদ্ধে কেবল তদন্ত চলছে, তাঁকে গ্রেপ্তার করা হয়নি।
এ ছাড়া ‘Media News’ নামের ফেসবুক পেজে শেয়ার করা পোস্টের কমেন্টে দেওয়া একটি ওয়েবসাইটের লিংকে একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়েছে, ‘আপনার দেওয়া দাবি, ‘‘জুলাই-২৪ কে অবমাননা করায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে ১২ বছর...’ এ মুহূর্তে নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিতভাবে সমর্থিত নয়। সাম্প্রতিক প্রতিবেদনে তাঁর একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট নিয়ে বিতর্ক, সমালোচনা ও বিভিন্ন দাবির কথা এসেছে। তবে ১২ বছরের সাজা হয়েছে, এমন তথ্য নির্ভরযোগ্যভাবে নিশ্চিত করা যায়নি।’ (লেখা ও বানান অপরিবর্তিত)
উল্লেখ্য, গত ১ জুলাই মেহের আফরোজ শাওন তাঁর ফেসবুক পেজে জুলাই আন্দোলন নিয়ে একটি পোস্ট দেন, যা নিয়ে নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়। পরবর্তীতে অবশ্য শাওনের ফেসবুক পেজে সেই পোস্টটি আর খুঁজে পাওয়া যায়নি।
অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেপ্তার হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে দাবি ছড়ানো হয়েছে, তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। মূলত তাঁর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্কের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের বেশ কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্যমতে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের একাধিক জেলা প্লাবিত হয়েছে এবং লাখ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। এমন প্রেক্ষাপটে, ‘জলাবদ্ধ তার মাঝে সন্তানকে আগলে রাখলেন বাবা...’
১১ ঘণ্টা আগে
‘কোন পথে বাংলাদেশ!? আইয়ামে জাহিলিয়াতকেও হার মানাচ্ছে, মানুষ কি করে এতো নিষ্ঠুর হয়!’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। পোস্টে ভিডিওটিকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার ফুটেজ বলে দাবি করা হচ্ছে।
২ দিন আগে
৯ জুলাই সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে ‘Freedom Bangla News’ নামের একটি ফেসবুক পেজ থেকে আলোচিত দাবিতে সম্ভাব্য প্রথম ফটোকার্ডটি শেয়ার করা হয়। পরবর্তী সময়ে ‘Akash Ahamed’ নামের একটি ফেসবুক পেজ থেকে ৯ জুলাই রাত ৯টা ১ মিনিটে শেয়ার করা পোস্টটি সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে।
২ দিন আগে
বিশ্বকাপে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচকে ‘ডাকাতি’ অভিহিত করার পর এবার রিয়াল মাদ্রিদের পর্তুগিজ কোচ হোসে মরিনহো মিসরের কোচের বর্ণবাদবিরোধী ‘এক্স’ সংকেতকে সমর্থন করে নিজের ফেসবুক পেজে ছবি পোস্ট করেছেন—এ দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
৩ দিন আগে