
সাম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কালো ইউনিফর্ম পরা কিছু ব্যক্তি কারাগারের মতো স্থানে লাঠি দিয়ে বন্দিদের মারধর করছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) নির্যাতনের দৃশ্য।
এই দাবিতে এক্সে পোস্ট আছে এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
‘Jvnior’ নামের একটি এক্স অ্যাকাউন্টে আলোচিত দাবিতে সম্ভাব্য প্রথম পোস্ট করা হয়। এক্সে শেয়ার করা ওই পোস্টে ইংরেজিতে বলা হয়, ‘আইডিএফ সৈন্যরা ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করার আগে সর্বদা নির্যাতন করে। আমাদের নীরবে মরতে দেবেন না। এটি আবার শেয়ার করো।’
১১ এপ্রিল শেয়ার করা ভিডিওটি আজ (৩ মে) বিকাল ৪টা ৪১ মিনিট পর্যন্ত প্রায় ৪ লাখ ২১ হাজার বার দেখা হয়েছে। পোস্টটিতে ৩১ হাজার রিয়েকশন ও ৬৪০ কমেন্ট রয়েছে। এ ছাড়া পোস্টটি ২৩ হাজার ৬০০ বার রিপোস্ট করা হয়েছে।
ভাইরাল দাবিটির সত্যতা যাচাই করতে অনুসন্ধানে আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
ভিডিওটির কিছু দৃশ্যের রিভার্স ইমেজ নিয়ে অনুসন্ধানে ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ‘আল-ইরাকিয়া’-এর ফেসবুক পেজে গত ৯ মার্চ শেয়ার করা একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে। ভিডিওটির ক্যাপশনে আরবিতে লেখা, ‘আবু আরুবা, রাফিদের হত্যার প্রতিশোধ নিতে দালাল ও ক্রেতাকে হত্যা করেছে।’
এ ছাড়া ভিডিওটির ক্যাপশনে ‘বাইত উম্মে লায়লা’ ও ‘আল-ইরাকিয়া’ হ্যাশট্যাগ যুক্ত করা হয়েছে।

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে আল-ইরাকিয়া-এর ইউটিউব চ্যানেলে ‘বাইত উম্মে লায়লা’ নামের ২৫ পর্বের একটি ধারাবাহিক খুঁজে পাওয়া যায়। পর্বগুলো যাচাইয়ে দেখা যায়, ভাইরাল হওয়া ক্লিপটি ওই ধারাবাহিকের ১৬ নম্বর পর্বের একটি দৃশ্য।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ‘বাইত উম্মে লায়লা’ সিরিজটি মূলত কারাবন্দী এবং তাঁদের পরিবারের মনস্তাত্ত্বিক টানাপোড়েন ও জীবনসংগ্রাম নিয়ে নির্মিত একটি ধারাবাহিক সামাজিক-রাজনৈতিক নাটক।
কারাগারে বন্দীদের মারধরের ভিডিওটি ইসরায়েলি বাহিনীর নির্যাতনের কোনো দৃশ্য নয়। এটি ইরাকি টেলিভিশন সিরিজ ‘বাইত উম্মে লায়লা’-র একটি দৃশ্য।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কলকাতার একটি মসজিদে হিন্দুরা আগুন ধরিয়ে দিয়েছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, নির্বাচনের ফলাফল পরবর্তী সহিংসতা হিসেবে এই ঘটনাটি ঘটেছে।
১৭ ঘণ্টা আগে
নেপালে নতুন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের নেতৃত্বাধীন সরকার ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করার আইন পাস করেছে—এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নেপালের নতুন সরকারের এমন কঠোর পদক্ষেপের খবর নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
২ দিন আগে
সাম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অগ্নিকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ইরান দুবাইয়ের একটি তেল শোধনাগারে ভয়াবহ হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভিডিওটি দ্রুত নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে।
২ দিন আগে
চট্টগ্রামে প্রকাশ্যে দিনের বেলায় ১৪ বছর বয়সী এক হিন্দু ধর্মাবলম্বী তরুণীকে মাদক সেবন করিয়ে অপহরণ করা হয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
৪ দিন আগে