
সাভারের আশুলিয়া এলাকায় আওয়ামী লীগের এক নেতাকে না পেয়ে তাঁর স্ত্রীকে বিএনপির সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে ছড়িয়ে পড়া পোস্টের কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, বেশিরভাগ ব্যবহারকারী দাবিটিকে সত্য মনে করছেন।
গতকাল ২ আগস্ট থেকে বেশকিছু ফেসবুক পেজ ও অ্যাকাউন্টে (১, ২, ৩, ৪, ৫ ) আলোচিত দাবিতে ভিডিওটি শেয়ার করা হয়।
প্রচারিত ১৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি কক্ষের ভেতরে এক নারীর দিকে বন্দুকসদৃশ একটি বস্তু তাক করা। এরপর গুলির মতো শব্দ শোনা গেলে ওই নারী বিছানার ওপর পড়ে যান। এ সময় সেখানে একটি শিশুকেও দেখা যায়। তবে ভিডিওতে নারীর শরীরে কোনো রক্তের চিহ্ন দেখা যায়নি।
প্রথমেই সংশ্লিষ্ট কি-ওয়ার্ড নিয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে আশুলিয়ায় এমন কোনো ঘটনার তথ্য পাওয়া যায়নি।
পরে ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘irfan.alee786’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একই ভিডিও পাওয়া যায়। চলতি বছরের ২৭ মার্চ প্রকাশিত ওই পোস্টের ক্যাপশনে আরবি ভাষায় লেখা, ‘আইনকে উপেক্ষা করে এই সিদ্ধান্ত, নওশেহরো ফিরোজ।’
এর সূত্র ধরে অনুসন্ধানে জানা যায়, নওশেহরো ফিরোজ পাকিস্তানের সিন্ধু প্রদেশের একটি এলাকা। তবে সেখানে এমন কোনো ঘটনার কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে ‘irfan.alee786’ অ্যাকাউন্টেও ভিডিওটির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য নেই।
বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে গত বছরের ১৩ নভেম্বর ‘PreetiDev Bishnoi’ নামের একটি ফেসবুক পেজে একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা ‘Haye re ye kya huaa’। পাশাপাশি পোস্টটিতে #preetidevbishnoi, #viral, #instagram-সহ বিভিন্ন জনপ্রিয় হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে।

পেজটি পর্যালোচনা করে দেখা যায়, সেখানে আলোচিত ভিডিওর ওই নারীর শতাধিক ভিডিও ও ছবি রয়েছে। ভারত থেকে পরিচালিত পেজটির বায়োতে ‘Comedian’ ও ‘Digital Creator’ লেখা রয়েছে। সর্বশেষ চলতি বছরের ১ আগস্টও একই নারীর একটি ভিডিও শেয়ার করা হয়েছে। এ ছাড়া একাধিক ভিডিওতে ওই নারী ও শিশুটিকে মা ও সন্তান বলে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।

সাভারের আশুলিয়ায় আওয়ামী লীগ নেতার স্ত্রীকে গুলি করে হত্যার কোনো তথ্য মেলেনি। এটি মূলত ভারতীয় এক কনটেন্ট ক্রিয়েটরের সাজানো ভিডিও।

গ্যাস-সংকটের কারণে ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে বলে বেশ কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সময়ের আলো, এনপিবি নিউজ, ‘Independent Television, আগামীর সময়-সহ একাধিক গণমাধ্যমে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।
৫ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দাবি ছড়িয়ে পড়েছে যে, ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শিক্ষার্থীদের আন্দোলন শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন...
১ দিন আগে
‘আমরা বিদ্যুৎ দিয়েছি, এবার আপনারা বিদ্যুৎ বিল দিবেন’—বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের নামে এমন একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে...
১ দিন আগে
আজ ১ আগস্ট ‘ডেইলি রিপোর্ট’ নামের একটি ফেসবুক পেজসহ একাধিক আইডি ও পেজ (১ , ২ , ৩ , ৪ ) থেকে আলোচিত ভিডিওটি শেয়ার করা হয়। ভিডিওটি পোস্টের স্বল্প সময়ের মধ্যেই হাজার হাজার বার দেখা হয়েছে এবং বহু ব্যবহারকারী এটি শেয়ার করেছেন। আলোচিত দাবিতে ছড়িয়ে পড়া পোস্টগুলোর কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়...
২ দিন আগে